★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

WB DA News Today: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের সুখবর, ১ অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুজোর আর বেশি দেরি নেই। উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর।  আগামী ১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা সংশোধিত মূল বেতনের ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন।  একই সঙ্গে রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বা ডিআরও বেড়ে হবে ৩৮ শতাংশ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাজ্য সরকারের অর্থ দফতরের অডিট শাখা গত ৪ অগস্ট এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।  বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকেই নতুন হারে ডিএ ও ডিআর কার্যকর হবে।

রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মচারীদের ডিএ ২০ শতাংশ পয়েন্ট বাড়ানোর ঘোষণা করেছিলেন।  এর ফলে এতদিনের ১৮ শতাংশ থেকে ডিএ বেড়ে দাঁড়াচ্ছে ৩৮ শতাংশে। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই হারে মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করা হয়েছে।

কারা কারা পাবে জানুন

এই সুবিধা শুধু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না।  অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন স্ট্যাটিউটরি বডির কর্মী, সরকারি সংস্থার কর্মচারী, পঞ্চায়েত ও পঞ্চায়েতকর্মী, পুরনিগম, পুরসভা এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরাও নতুন হারে ডিএ পাওয়ার আওতায় থাকবেন।
তবে সংশ্লিষ্ট প্রশাসনিক দফতর নিজেদের অধীনস্থ কর্মীদের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন জারি করতে পারবে।

রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্যও রয়েছে একই সুবিধা।  আগামী ১ অক্টোবর থেকে সংশোধিত বেসিক পেনশন বা পারিবারিক পেনশনের ৩৮ শতাংশ হারে ডিআর দেওয়া হবে।

সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত এবং স্থানীয় সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরাও নির্দিষ্ট শর্তে এই সুবিধার আওতায় আসবেন।

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ক্ষেত্রেও ডিএ বৃদ্ধির কথা জানানো হয়েছে। তাঁদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে।

একই ভাবে, রোপা ২০০৯ অনুযায়ী এখনও প্রি-রিভাইজড পেনশন বা পারিবারিক পেনশন পাওয়া পেনশনভোগীদের ডিআরও ১৭১ শতাংশ থেকে বেড়ে ২২৩ শতাংশ হবে।  নতুন এই হারও কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে।

শুধু ডিএ ও ডিআর বৃদ্ধি নয়, নির্দিষ্ট শ্রেণির দৈনিক মজুরির কর্মীদের জন্যও সুখবর দিয়েছে রাজ্য সরকার।  যেসব দৈনিক মজুরির কর্মীদের পারিশ্রমিক ন্যূনতম মজুরি আইন বা অন্য কোনও বিধিবদ্ধ নিয়মে নির্ধারিত নয়, তাঁদের দৈনিক মজুরিতে অতিরিক্ত ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে।  এই বর্ধিত মজুরিও আগামী ১ অক্টোবর থেকেই কার্যকর হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।