মাধ্যমিক পাসেই চাকরি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে Non-Teaching পদে নিয়োগ—LDC থেকে Laboratory Attendant, আবেদন শেষ তারিখ জেনে নিন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি চাকরিতে বড় সুযোগ! বিভিন্ন পদে মোট ৪টি শূন্যপদে লোক নেওয়া হচ্ছে।  মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট ও ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।  ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোন কোন পদে কটি করে শূন্যপদ?

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ১টি পদ (চুক্তিভিত্তিক)
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): ১টি পদ
কিচেন অ্যাটেন্ডেন্ট: ১টি পদ
ল্যাবরেটরি অ্যাটেন্ডেল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট: ১টি পদ

পদ ভেদে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:

১. জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক (B.Tech) ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

২. LDC (ক্লার্ক):
যেকোনো বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট বা মাস্টার্স ডিগ্রি পাশ হতে হবে।  কম্পিউটার টাইপিং স্পিড (ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দ বা হিন্দিতে ৩০ শব্দ) এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

৩. কিচেন অ্যাটেন্ডেন্ট: মাধ্যমিক (Class 10th) পাস অথবা ITI পাস থাকতে হবে।  পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ বা গেস্ট হাউসে কুক (Cook) হিসেবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

৪. ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট: সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাস।  পাশাপাশি সায়েন্স ল্যাবে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগ এর সুবিধা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন স্কেল:

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): Pay Level-02 অনুযায়ী বেতন দেবে (মূল বেতন শুরু প্রায় ১৯,৩০০ টাকা থেকে + সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা)।
কিচেন ও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট: এই দুটি পদে Pay Level-01 অনুযায়ী বেতন মিলবে (মূল বেতন শুরু প্রায় ১৮,০০০ টাকা থেকে পাশাপাশি সরকারি ভাতা)।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): এটি চুক্তিভিত্তিক পদ। নির্দিষ্ট কোনো স্কেল নেই, প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার উপর বেতন নির্ভর করবে।

আবেদন ফি:

জেনারেল, EWS ও OBC প্রার্থীদের জন্য ১,৫০০ টাকা এবং SC, ST ও শারীরিক প্রতিবন্ধী (PwBD) প্রার্থীদের জন্য ৭৫০ টাকা ফি লাগবে।  তবে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য কোনো আবেদন ফি দিতে হবে না।

আবেদন করবেন কীভাবে?

প্রথমে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।  অনলাইন আবেদন করার পর প্রিন্টআউট বের করে নিতে হবে।  সেই প্রিন্টআউট, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফি জমার রসিদ একসঙ্গে করে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে (Speed Post/Registered Post) পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Registrar (Recruitment Cell),
Central University of Rajasthan,
NH-8, Bandarsindri, Kishangarh,
District – Ajmer, 305817, Rajasthan.

নিয়োগ পদ্ধতি:

পদ ভেদে বিশ্ববিদ্যালয়ের তরফে লিখিত পরীক্ষা (Written Test), ট্রেড টেস্ট (Trade Test), কম্পিউটার টেস্ট (Computer Test) বা ইন্টারভিউ নিতে পারে।  একেক পদের জন্য পরীক্ষার নিয়ম একেক রকম হবে।

সবার কি পরীক্ষা হবে?

না। যদি অনেক বেশি আবেদন জমা পড়ে, তবে বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের একটি শর্ট লিস্ট (Shortlist) তৈরি করবে।  অর্থাৎ, শুধু ন্যূনতম যোগ্যতা থাকলেই যে সবাই পরীক্ষার ডাক পাবেন, এমন কোনো নিশ্চয়তা নেই।

পরীক্ষার দিনক্ষণ বা ফাইনাল সিলেকশন প্রসেস বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে এরজন্য অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।

সময়সীমা:

এই শূন্যপদে অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত।  এরপর প্রিন্ট করা আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র ডাকযোগে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫:০০টা পর্যন্ত।  তবে নির্দিষ্ট কিছু দূরবর্তী রাজ্যের প্রার্থীদের জন্য এই সময়সীমা বাড়িয়ে আগামী ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৫:০০টা পর্যন্ত থাকবে।  এছাড়াও বিশদ জানতে নোটিশটি দেখে নিতে পারেন।

CURAJ Recruitment Non Teaching 2026 Notification Download Link:- Download Now

Online Apply Link: Apply Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।