বর্তমানে মোবাইলের রিচার্জের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। যখন বেসরকারি কোম্পানিগুলো একের পর এক রিচার্জের দাম বাড়াচ্ছে, ঠিক তখনই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাল বিএসএনএল। সরকারি এই কোম্পানি নিয়ে এসেছে এক চমৎকার অফার, যেখানে মাত্র ১ টাকা খরচ করেই পেতে পারেন অনেক সুবিধা। বিএসএনএল-এর এই নতুন ‘ফ্রিডম অফার’ এখন সব মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিএসএনএল-এর এই নতুন অফারে নতুন গ্রাহকেরা মাত্র ১ টাকা খরচ করেই প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট বা ডেটা পাবেন। এর পাশাপাশি থাকছে দেশের যেকোনো নেটওয়ার্কে যত খুশি কথা বলার সুযোগ। শুধু তাই নয়, এর সাথে প্রতিদিন ১০০টি করে মেসেজ বা এসএমএস একদম ফ্রিতে করা যাবে। এই পুরো সুবিধাটি পাওয়া যাবে টানা ৩০ দিন বা এক মাস। অর্থাৎ মাত্র এক টাকা খরচ করেই পুরো মাস মোবাইলের খরচ নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে।
সবচেয়ে বড় সুবিধা হলো, এই অফারের সাথে নতুন সিম কার্ডটি পাওয়া যাবে একদম বিনামূল্যে । অর্থাৎ সিমের জন্য আলাদা কোনো টাকা লাগবে না।
কবে কিভাবে পাবেন সুবিধা
২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই বিশেষ সুযোগটি পাবেন গ্রাহকেরা। যারা এই অফারটি নিতে চান, তাদের কেবল আধার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র নিয়ে কাছের বিএসএনএল অফিস বা সিম কার্ডের দোকানে যেতে হবে। সেখানে নাম নথিভুক্ত করলেই খুব সহজে এই ১ টাকার সিম আর সব সুবিধা পাওয়া যাবে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
