ব্যাংক অ্যাকাউন্ট DBT Link করুন ৫ মিনিটে নতুন পদ্ধতি দেখুন – UMANG Bank Account DBT Link & Check. Bank DBT Link NPCI Portal

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বড় ঘোষণা রাজ্য সরকারের।  আগামী জুন মাস থেকে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের টাকা DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।  সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাহলে চলুন দেখে নেওয়া যাক, আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে কি না।  আপনার যদি একটি বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে খুব সহজেই জানতে পারবেন কোন ব্যাংক অ্যাকাউন্টে DBT Link সক্রিয় রয়েছে।  এছাড়াও মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সহজেই DBT Link করতে পারবেন।  শুধু তাই নয়, সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে DBT Link পরিবর্তন করার সুবিধাও পাওয়া যাবে।

রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প— যেমন অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি প্রকল্প, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার সুবিধা পেতে ব্যাংক অ্যাকাউন্টে DBT Link থাকা বাধ্যতামূলক।  তাই এখনও যদি আপনার অ্যাকাউন্টে DBT Link না থাকে, তাহলে নিচের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে NPCI পোর্টালের মাধ্যমে অনলাইনে DBT Link করে নিতে পারবেন।

UMANG Bank Account DBT Link Online & Check Process 2026

১) সর্বপ্রথম আপনাকে umang.gov.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর Log In / Register এখানে ক্লিক করুন ও New on UMANG? Register Here এখানে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে মোবাইল নম্বর ও রাজ্য সিলেক্ট করুন ও রেজিস্ট্রার এ ক্লিক করে OTP ভেরিফাই করুন।  এরপর একটি পছন্দমতো Pin বসিয়ে সাবমিট করুন।

৪) এরপর হোম পেজে সার্চে সার্চ করুন NPCI লিখে, এরপর Aadhar Seeding (Bharat Aadhaar Seeding Enabler) এখানে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে Aadhar Seeding এখানে ক্লিক করুন, এরপর নতুন NPCI পোর্টাল চলে আসবে।

৬) এখন Aadhaar Mapped Status এ ক্লিক করে আধার কার্ড নম্বর উল্লেখ করে দেখে নিন কোন ব্যাংকে আধার DBT Link রয়েছে।  আর পরিবর্তন করার জন্য Aadhaar Seeding/Deseeding এ ক্লিক করে আধার কার্ড নম্বর ও ব্যাংকে তথ্য উল্লেখ করে DBT Link করুন।

UMANG Bank Account DBT Link Online & Check Link:- ক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।