Bank DBT Link Check & Update: Aadhaar DBT Link কিভাবে চেক ও পরিবর্তন করবেন? Step By Step

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
Highlights
  • মোবাইলেই DBT Link Check
  • কোন ব্যাংকে DBT Active জানুন
  • ফ্রিতে DBT Link করুন
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনার কি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, নাকি শুধু একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে? তাহলে খুব সহজেই এখন অনলাইনে চেক করে নিতে পারবেন—আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে Aadhaar DBT Link সক্রিয় রয়েছে, নাকি কোনো অ্যাকাউন্টেই DBT Link চালু নেই।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এখন বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে Bank DBT Link Status চেক করতে পারবেন।  পাশাপাশি, যদি আপনার অ্যাকাউন্টে Aadhaar DBT Link সক্রিয় না থাকে, তাহলে অনলাইনে খুব সহজেই সেটি লিংক করতেও পারবেন।

কেন Bank DBT Link গুরুত্বপূর্ণ?

রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বিভিন্ন সরকারি স্কিম, প্রকল্প ও স্কলারশিপের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় DBT (Direct Benefit Transfer) এর মাধ্যমে।

যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link সক্রিয় থাকে, তাহলে LPG Subsidy, PM Kisan, Scholarship, Yuba Sathi ইত্যাদি প্রকল্পের মতো জনকল্যানমূলক প্রকল্পের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয় – ফলে মাঝখানে কোনো দালাল থাকে না এবং টাকা পেতে দেরিও হয় না।

Aadhaar-ভিত্তিক DBT সিস্টেম অত্যন্ত নিরাপদ ও দ্রুত।  এর ফলে আবেদনকারীর সঠিক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় এবং ভুল অ্যাকাউন্টে টাকা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

Bank DBT Link Account Check – আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে, কিভাবে চেক করবেন?

১) সর্বপ্রথম আপনাকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর NPCI এর হোম পেজে থাকা বাঁদিকে Menu -তে ক্লিক করে Customer এ ক্লিক করে Bharat Aadhaar Seeding Enabler (BASE) – এই লেখার উপরে ক্লিক করুন।

৩) এরপর নতুম একটি পেজ আপনার সামনে খুলবে, বাঁদিকে Menu তে ক্লিক করে Aadhaar Mapped Status এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে আপনার আধার কার্ড নম্বর উল্লেখ করুন ও নিচে ক্যাপচার কোড দেখে দেখে বসিয়ে দিয়ে Check Status এ ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে Confirm এ ক্লিক করুন।

৬) এখন দেখে নিন, আগে থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে কিনা।  যদি লিংক থাকে তাহলে সেই ব্যাংকের নাম দেখতে পারবেন, আর যদি কোনো ব্যাংকে DBT লিংক না থাকে – তাহলে কোনো তথ্য আসবে না।

Bank Account DBT Link কিভাবে করবেন? Aadhaar DBT Link / Change করার সম্পূর্ণ পদ্ধতি

১) সর্বপ্রথম আপনাকে National Payments Corporation of India (NPCI) এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল NPCI এর পোর্টালে আসতে পারবেন।

২) এরপর NPCI পোর্টালে মেনুবারে থাকা Customer এ ক্লিক করে Bharat Aadhaar Seeding Enabler (BASE) এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে হোম পেজে ক্লিক করে Aadhaar Seeding/Deseeding এই লেখার উপরে ক্লিক করুন।

৪) এরপর DBT Link করার অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে।  প্রথমে আপনার ১২ সংখ্যার আধার কার্ড নম্বর উল্লেখ করুন।  এরপর Request For Aadhaar থেকে Seeding সিলেক্ট করুন। কোন ব্যাংকে DBT Link করতে চাচ্ছেন সেই ব্যাংক লিস্ট থেকে খুঁজে নিন।

৫) এরপর Seeding Type থেকে আপনার যেটি হয় তা সিলেক্ট করুন – Fresh Seeding (নতুন করে), Movement – Same bank with another account (একই ব্যাংক আলাদা অ্যাকাউন্ট নম্বর) ও Movement- from one bank to other bank (এক ব্যাংক থেকে আলাদা ব্যাংকে DBT Link)। এরপর নিচে নতুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করুন ও নিচের বক্সে টিক মার্ক করে ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিট (Submit) এ ক্লিক করুন।

৬) পরবর্তী পেজে T&C ভালো ভাবে পড়ুন ও নিচে আসুন।  নিচে থাকা Agree and Continue এ ক্লিক করে পরবর্তী পেজে আধারে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে দিয়ে Confirm করুন।

৭) কিছুক্ষন অপেক্ষা করুন, এরপর আপনার সামনে Aadhaar Seeding/Deseeding স্ট্যাটাস SUCCESS চলে আসবে।  SUCCESS হয়ে গেলেই আপনার DBT Link সম্পন্ন হয়ে যাবে ও স্ট্যাটাস চেক করার জন্য উপরের ধাপ ফলো করে Aadhaar Mapped Status এ ক্লিক করে স্ট্যাটাস দেখে নিন।

Bank DBT Link Account Check Link & Bank Account DBT Link/ Change Website Link:- Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।