বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি ও কি কি ডকুমেন্টস লাগবে – Bekar Vata / Bangla Yuba Sathi Online Apply & Documents Required 2026

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
Highlights
  • বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন
  • বেকার ভাতা প্রকল্প অনলাইন আবেদন
  • অনলাইন আবেদন করতো কি কি ডকুমেন্টস লাগবে
  • যুবসাথী প্রকল্পে আবেদন করলে মাসিক ১৫০০ টাকা পাবেন
  • ১লা এপ্রিল ২০২৬ থেকে প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বেকার ভাতা কিংবা বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন শুরু হলো।  এখন পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা অনলাইনে বাংলার যুবসাথী প্রকল্পে (Banglar Yuba Sathi Prakalpa Online Apply 2026) আবেদন করতে পারবেন।  তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে।  এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে মাসে ব্যাংকে ১৫০০ টাকা করে পাঠাবেন পশ্চিমবঙ্গ সরকার – ছেলে ও মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। 

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সহায়তার লক্ষ্যে চলতি অর্থবর্ষে বাংলার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে।  এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে বেকার ছেলে-মেয়ে যারা কোনো সরকারি চাকরি করেননা এবং বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে।  কমপক্ষে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করে বেকার বসে আছেন কিংবা পড়াশোনা চালাচ্ছেন সকলেই আবেদন জানাতে পারবেন।  সেই সকল বেকার ছেলে-মেয়েদের ১লা এপ্রিল ২০২৬ থেকে বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হবে।  এই টাকা আগামী ৫ বছর পর্যন্ত সেই সকল আবেদনকারীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন।  এরপরও চাকরি না পেলে ৫ বছর পর পুনরায় রিনুয়্যাল করতে হবে সুবিধা পেতে।

বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি চালু করলো পশ্চিমবঙ্গ সরকার।  অনলাইন আবেদন করার জন্য নির্দিষ্ট পোর্টাল চালু করা হয়েছে, অনলাইনে আবেদন করার পর কোথায়ও গিয়ে আর ডকুমেন্টস জমা করতে হবে না।  শুধু তাই নয়, অনলাইন আবেদন করার পর আবেদনের স্ট্যাটাস চেক ও করতে পারবেন আবেদনকারীরা অনলাইনে।  এছাড়াও অফলাইনেও নিকটবর্তী বাংলার যুবসাথী ক্যাম্পে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে উপযুক্ত নথি সহ জমা করতে হবে উক্ত ক্যাম্পেই।

বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন কিংবা অফলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে – Banglar Yuba Sathi Prakalpa Documents Required 2026

১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো,
২) আবেদনকারীর সিগনেচার,
৩) আবেদনকারীর আধার কার্ড,
৪) আবেদনকারীর ভোটার কার্ড,
৫) আবেদনকারীর ব্যাংক পাশবই / বাতিল চেকের প্রথম পাতা,
৬) আবেদনকারীর মাধ্যমিক অ্যাডমিট কার্ড,
৭) আবেদনকারীর মাধ্যমিক পাশ সার্টিফিকেট / মার্কশীট,
৮) আবেদনকারীর যদি SC/ST/OBC সার্টিফিকেট থাকে, তাহলে তা দিতে হবে। আর না থাকলে জাতিগত শংসাপত্র সার্টিফিকেট লাগবে না।

বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করার সময় উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো PDF ফাইলে 300KB এর মধ্যে আপলোড করতে হবে।  তবে আবেদনকারীর ফটো ও সিগনেচার 50KB এর মধ্যে JPG ফাইলে আপলোড করতে হবে।  অপরদিকে অফলাইনে আবেদন করার সময় আবেদন ফর্মে উপরে উল্লেখিত ডকুমেন্টস জেরক্স করে, আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো ফর্মে লাগিয়ে নিকটবর্তী ক্যাম্পে জমা করতে হবে।

বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি – Banglar Yuba Sathi Prakalpa Form Fill Up 2026 Online – Bekar Vata Online Apply 2026 West Bengal

১) সর্বপ্রথম আপনাকে https://apas.wb.gov.in/ এই পোর্টালে আসতে হবে। এরপর বাংলার যুবসাথী – Click To Apply এ ক্লিক করুন।  নিচে থাকা লিংকে ক্লিক করে সরাসরি বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন পোর্টালে আসতে পারবেন।

২) পরবর্তী পেজে বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন পোর্টাল চলে আসবে, এখন Apply Online – এখানে ক্লিক করুন।

৩) এরপর একটি চালু মোবাইল নম্বর উল্লেখ করুন ও নিচে থাকা ক্যাপচার কোড উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন।  উল্লেখিত মোবাইল নম্বরে OTP আসবে, তা উল্লেখ করে Verify Pin এ ক্লিক করলেই আবেদন ফর্ম চলে আসবে।

৪) বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন ফর্মটি এখন সঠিকভাবে পূরণ করুন।  নাম, ঠিকানা, পিতা / মাতার নাম, মোবাইল নম্বর, ব্যাংকের তথ্য, জন্ম তারিখ, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, পেশা ইত্যাদি তথ্য সঠিকভাবে উল্লেখ করে Basic Save Details এ ক্লিক করুন।

৫) পরবর্তী ধাপে ডকুমেন্টস আপলোড করুন – উপরে উল্লেখিত নথি স্ক্যান করে PDF ফাইলে 300KB এর মধ্যে ও আবেদনকারীর ফটো ও সিগনেচার 50KB এর মধ্যে JPG ফাইলে আপলোড করে Self Declaration বক্সে টিক মার্ক করে Final Submit করলেই আবেদন হয়ে যাবে।

৬) বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন হয়ে গেলে Application Recip Copy ও Application Id নাম্বার পেয়ে যাবেন, যা দিয়ে পরবর্তীতে আবেদনের স্থিতি (Status) যাচাই করতে পারবেন অনলাইনে।

বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন লিংক – Banglar Yuba Sathi Prakalpa Online Apply Link:-

বাংলার যুবসাথী প্রকল্প অফলাইন আবেদন ফর্ম ডাউনলোড – Banglar Yuba Sathi Prakalpa Application Form Download Link –

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।