Yuvashree Prakalpa New List 2026: যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের নতুন নামের লিস্ট প্রকাশ – নাম থাকলে প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
Highlights
  • বেকার ভাতা প্রকল্পের নতুন নামের লিস্ট প্রকাশ
  • শ্রম দপ্তর থেকে যুবশ্রী প্রকল্পের নতুন নামের লিস্ট প্রকাশ
  • লিস্টে নাম থাকলে পাবেন প্রতি মাসে ১৫০০ টাকা করে
  • যুবশ্রী প্রকল্প Waiting List কিভাবে ডাউনলোড করবেন দেখুন!
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বেকার ভাতা ও যুবশ্রী প্রকল্পের নতুন নামের তালিকা (West Bengal Bekar Vata List 2026)প্রকাশিত হলো।  লিস্টে নাম থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা করে জমা হবে।  আপনি যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের (Employment Bank) অফিসিয়াল পোর্টালের মাধ্যমে বেকার ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন।  তাহলে আজই দেখে নিন নতুন তালিকায় নিজেদের নাম আছে কিনা তা চেক করে নিন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কর্মহীন বেকার যুবক-যুবতীদের জন্য ২০১৩ সালে এই প্রকল্প চালু করেন।  যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়, যাতে বেকার ছেলে-মেয়েরা ভবিষ্যতে নিজস্ব পেশা বা চাকরির মাধ্যমে স্বনির্ভর হতে পারে।  ইতিমধ্যেই শ্রম দপ্তরের তরফ থেকে ২৮ হাজারেরও বেশি আবেদনকারীর নাম ৬২৬ পেজের PDF ফাইলে প্রকাশ করা হলো।

আপনি যদি যুবশ্রী প্রকল্পে (Yuvashree Prakalpa) অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর।  পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর তরফ থেকে যুবশ্রী প্রকল্পের আবেদনকারীদের নতুন নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যদি আপনার নাম থাকে, তাহলে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাওয়ার সুযোগ থাকবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে যুবশ্রী প্রকল্পের আবেদনকারীদের নামের তালিকা ডাউনলোড করবেন এবং সেই তালিকায় নিজের নাম খুঁজে দেখবেন।

Yuvasree Prakalpa New Waiting List 2026 Download – যুবশ্রী প্রকল্প নতুন নামের লিস্ট ২০২৬ ডাউনলোড পদ্ধতি –

১) সর্বপ্রথম আপনাকে Employment Bank এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করলে সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর Employment Bank এর অফিসিয়াল পোর্টালের হোম পেজে থাকা VIEW YUVASREE NEW WAITING LIST এই লেখার উপরে ক্লিক করুন।

৩) আপনার সামনে নতুন প্রতিক্ষা তালিকার (New Waiting List) নামের লিস্ট চলে আসবে, এখন দেখে নিন – আপনার নাম লিস্টে রয়েছে কিনা।

যুবশ্রী প্রকল্প / বেকার ভাতা প্রকল্প নতুন লিস্ট ২০২৬ ডাউনলোড / Yuvashree Prakalpa New Waiting List 2026 Download: Download Now

যুবশ্রী Waiting List এ নাম থাকলে এরপর করনীয় কি?

পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা (New Waiting list) প্রস্তুত করা হয়েছে।  যে সব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী ১৫/০২/২০২৬ থেকে ০৫/০৩/২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে Submit Annexure-I link এ অনলাইন এ জমা করে প্রিন্ট-আউট নিতে হবে।  উক্ত Annexure-I প্রিন্ট-আউট, Annexure-II এবং ব্যাঙ্ক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড) সহ আগামী ০৯/০৩/২০২৬ থেকে ১৩/০৩/২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে Validation এর জন্য জমা করতে হবে। আবেদনপত্রের Annexure-II ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে Yuvasree সাব-মেনুতে পাওয়া যাবে।  শ্রম দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, “যুবশ্রী” প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধে পাবার জন্য বিবেচিত হবেন।

Yuvashree Prakalpa Annexure-I Online Apply Link:- Click Now

Yuvashree Prakalpa Annexure-II Form Download Link:- Download Now

যেসকল আবেদনকারী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে প্রতি মাসে মাসে পাচ্ছেন তাদের জন্য শ্রম দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে দেখুন –

যে সকল কর্মপ্রার্থী “যুবশ্রী” প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং ২২/০১/২০২৬ থেকে ১১/০২/২০২৬ তারিখের মধ্যে Annexure -III ফর্মটি online এ জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী ১২/০২/২০২৬ থেকে ১২/০৩/২০২৬ তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে (যে জেলা প্রযোজ্য) আবেদন করুন।  এ বিষয়ে তারা তাদের নিকটতম “এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ” এর সাহায্য নিতে পারেন।
বিঃ দ্রঃ : আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম “যুবশ্রী” নতুন তালিকায় সংযোজিত হবে।

West Bengal Yuvasree Prakalpa Website Link:- Click Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।