Bhumihin Krishak Bandhu Form 2026 PDF Download: ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প আবেদন ফর্ম ও কি কি ডকুমেন্টস লাগবে দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • ভূমিহীন কৃষকদের বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প ২০২৬
  • ভূমিহীন কৃষক আবেদন পদ্ধতি ও কি কি ডকুমেন্টস লাগবে দেখুন
  • ভূমিহীন কৃষক - বছরে ৪,০০০ টাকা পাবেন
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভূমিহীন কৃষকদের জন্য বড় সুখবর। চালু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া নতুন প্রকল্প ভূমিহীন বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প-এর (Bhumihin Krishak Bandhu Form) আবেদন প্রক্রিয়া।  যেসব কৃষকের নিজস্ব চাষযোগ্য কৃষিজমি নেই, সেই সকল যোগ্য কৃষকদের এই প্রকল্পের আওতায় এনে বার্ষিক ৪,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার।  সরকারি ঘোষণা অনুযায়ী, এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) মাধ্যমে জমা করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভূমিহীন কৃষকদের বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে –

১) পাসপোর্ট সাইজের কালার ফটো,
২) আধার কার্ড,
৩) ভোটার কার্ড,
৪) ব্যাংকের পাশবইয়ের প্রথম পাতা / বাতিল চেক,
৫) আধার সম্মতি পত্র ফর্ম (Aadhaar Consent Form),
৬) স্ব ঘোষণা পত্র (Self Declaration)

রাজ্য জুড়ে দুয়ারে সরকারের আদলে বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে।  এই ক্যাম্পে একদিকে বেকার ছেলে-মেয়েদের জন্য বেকার ভাতা ও বাংলার যুবসাথী প্রকল্প-এ আবেদন গ্রহণ করা হচ্ছে।  অন্যদিকে যেসব কৃষকের নিজস্ব চাষযোগ্য জমি নেই, তাদের জন্য ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প-এর (Bhumihin Krishak Bandhu Form) আবেদনও চলছে।  এছাড়াও রাজ্যের মা-বোনদের জন্য জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প-এর ফর্ম ফিলআপের ব্যবস্থাও রয়েছে এই ক্যাম্পে।

ভূমিহীন কৃষকদের বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আবেদন পদ্ধতি 2026 | Bhumihin Krishak Form Fill Up 2026

ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প-এ আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে।  এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়নি।  আবেদন করতে হলে ভূমিহীন কৃষকদের নিকটবর্তী সরকারি রেজিস্ট্রেশন ক্যাম্পে যেতে হবে।  বর্তমানে পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার-এর আদলে বিশেষ ক্যাম্প চলছে, যা আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে।  এই ক্যাম্প থেকেই সম্পূর্ণ বিনামূল্যে ভূমিহীন ক্ষেতমজুর আর্থিক সহায়তা প্রকল্পের আবেদন ফর্ম (Bhumihin Krishak Bandhu Form) সংগ্রহ করা যাবে।  এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একই ক্যাম্পে জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভূমিহীন কৃষকদের বার্ষিক সহায়তা প্রকল্পের টাকা কবে ব্যাংকে জমা হবে –

ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প-এর (Bhumihin Krishak Bandhu Form) আওতায় রাজ্যের যোগ্য কৃষকদের বছরে মোট ৪,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।  এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে পশ্চিমবঙ্গ সরকার।  সরকারি নিয়ম অনুযায়ী, পুরো ৪,০০০ টাকা একসাথে দেওয়া হবে না।  বরং দুই কিস্তিতে এই টাকা দেওয়া হবে – রবি মরশুমে ২,০০০ টাকা এবং খারিফ মরশুমে ২,০০০ টাকা।  অর্থাৎ বছরে দুটি কিস্তিতে মোট ৪,০০০ টাকা সরাসরি DBT (Direct Benefit Transfer) মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

Bhumihin Krishak Bandhu Application Form 2026 Download Link:- Download Now

Bhumihin Form Fill Up Application Form 2026 Download:- Download Now

Bhumihin Form Fill Up Self Declaration Form 2026 Download:- Download Now

Bhumihin Form Fill Up Aadhaar Consent Form 2026 Download:- Download Now

 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।