NPCC Recruitment 2026: লিখিত পরীক্ষা ছাড়াই, ইন্টারভিউয়ের মাধ্যমে; কেন্দ্রীয় সংস্থা এনপিসিসিতে চাকরি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনপিসিসি) লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে।  সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফাইন্যান্স ও এইচ‌আর বিভাগে একাধিক উচ্চপদে নিয়োগের করবে।  মোট ২১টি শূন্যপদে কর্মী নেবে। এরজন্য কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।  এর জন্য কোন লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রার্থীদের যোগ্যতা যাচাই করার মাধ্যমে নিয়োগ দেবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জয়েন্ট জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স), ম্যানেজার (ফাইন্যান্স), ম্যানেজার (এইচআর) এবং ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) পদে নিয়োগ করবে।  ফাইন্যান্স সংক্রান্ত পদগুলির জন্য আবেদন করতে হলে সিএ বা সিএমএ ডিগ্রি থাকতে হবে, অথবা ফাইন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি থাকা লাগবে।  আর এইচ‌আর পদের ক্ষেত্রে এইচ‌আর বিষয় বা এমবিএ মত সমমানের ডিগ্রি হলেই হবে। পাশাপাশি পূর্বের কাজের অভিজ্ঞতা দরকার।

পদ ভেদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ থেকে ৪০ বছর হতে হবে।  সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৪০ হাজার টাকা থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত।

আবেদন ফি:
জেনারেল, ওবিসি, ও ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ১ হাজার টাকা এছাড়া বাকি সবার জন্য কোন আবেদন ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি
এই পদে আবেদনের জন্য অফলাইনে আবেদন করতে হবে।  বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় নথি-সহ নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।  বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন পাঠাতে হবে উক্ত ঠিকানায়। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৪ ফেব্রুয়ারি,২০২৬ ।

এই বিষয়ে বিশদ জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখবেন – Download Link 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।