বেকার যুবক-যুবতীদের বড় সুখবর নিয়ে এলো মধ্যপ্রদেশ রাজ্য সমবায় ব্যাংক (এপেক্স ব্যাঙ্ক)। রাজ্যটিতে অবস্থিত ৩৫টি জেলাতে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কম্পিউটার অপারেটর,কম্পিউটার অপারেটর (সম্বিদা ভিত্তিক) এবং সোসাইটি ম্যানেজার মিলিয়ে মোট ১হাজার ৭২৯টি শূন্যপদে নিয়োগ দেবে যার মধ্যে কম্পিউটার অপারেটর (সম্বিদা ভিত্তিক) পদটি চুক্তিভিত্তিক নিয়োগ দেবে যার শূন্যপদ ১৭৬। আবেদন করতে পারবেন ভারতের সব স্থানের নাগরিক। আবেদন ইতিমধ্যে অনলাইন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ মার্চ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে পাশাপাশি হিন্দি ও ইংরেজি টাইপিং করতে পারতে হবে। এছাড়াও একবছরের কম্পিউটার অভিজ্ঞতার সার্টিফিকেট। অথবা কম্পিউটার সায়েন্স ব্যাচেলর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমা: ১৮–৩৫ বছরের মধ্যে থাকতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দিতে হবে। আর সম্বিদা পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল: প্রথম অবস্থায় প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে ১৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি: আবেদন করার পর প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই মেধাতালিকা এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে সরাসরি নিয়োগ হবে।
আবেদন ফি: জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ৮৫০ টাকার সঙ্গে ১৮ শতাংশ জিএসটি। এছাড়া বাকি প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে ৬৫০ টাকার সঙ্গে ১৮ শতাংশ জিএসটি ।
আবেদন কিভাবে করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
Apex Bank Recruitment Notification 2026: Download Now
Apex Bank Recruitment 2026 Online Apply Link:- Apply Now

