WBP Constable 2024 Revised Category: বদলে গেল সংরক্ষণের হিসাব, OBC-A ও OBC-B বাদ, বাড়ল জেনারেল ক্যাটাগরির আসন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ এর শূন্যপদের তালিকায় বড় পরিবর্তন করল রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board)।  বুধবার, ১২ অগস্ট ২০২৬ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশোধিত শূন্যপদের তালিকা জানিয়েছে।  তবে মোট শূন্যপদের সংখ্যা ১১,৭৪৯টিই থাকছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নতুন তালিকায় আসনের বরাদ্দের ক্ষেত্রে আর OBC-A এবং OBC-B ক্যাটাগরি নেই, তার পরিবর্তে শুধুমাত্র OBC নামে একটি ক্যাটেগরি রাখা হয়েছে।  নতুন তালিকায় OBC এর জন্য মোট ৮২৩টি পদ রয়েছে—যার মধ্যে পুরুষদের জন্য ৫৭৫টি এবং মহিলাদের জন্য ২৪৮টি পদ।

অন্যদিকে, OBC-A ও OBC-B-এর পুরনো ক্যাটেগরি বিভাজনও তুলে দিয়েছে।  আগের তালিকায় OBC-A এবং OBC-B মিলিয়ে মোট ১,৯৯৮টি পদ ছিল।  এর মধ্যে OBC-A এর বিভিন্ন সাব-ক্যাটেগরি মিলিয়ে ছিল ১,১৭৫টি পদ, আর OBC-B-এর বিভিন্ন সাব-ক্যাটেগরি মিলিয়ে ছিল ৮২৩টি পদ।  নতুন Revised Vacancy তে OBC-A নামে আর কোনও আলাদা ক্যাটেগরি রাখেনি।  OBC-A এর আগের ১,১৭৫টি পদই এখন জেনারেল এর বিভিন্ন সাব-ক্যাটেগরিতে ভাগ হয়েছে।  অন্যদিকে, OBC-B এর ৮২৩টি পদ নতুন তালিকায় শুধুমাত্র ‘OBC’ ক্যাটেগরির অধীনে রেখেছে।

এর ফলে জেনারেল ক্যাটেগরিতে মোট আসন বেড়েছে। আগে জেনারেল ক্যাটেগরিতে ১,২০০টি পদ ছিল। নতুন তালিকায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ১,৫৬০টি।  অর্থাৎ জেনারেল এ ৩৬০টি পদ বেড়েছে।  একইভাবে, জেনারেল (E.C.) ক্যাটাগরিতে আগে ১,৪৪৭টি পদ ছিল, এখন বেড়ে হয়েছে ১,৭৮২টি।

জেনারেল (NVF & HG) এ ৯৬০টি থেকে বেড়ে হয়েছে ১,২০০টি এবং Civic Volunteers/Village Police Volunteers এর জন্যও ৯৬০টি থেকে বেড়ে হয়েছে ১,২০০টি পদ।  সব মিলিয়ে জেনারেল এর এই চারটি ভাগে মোট ১ হাজার ১৭৫টি শূন্যপদ বেড়েছে।

উল্লেখ্য যে , ডব্লিউবিপি কনস্টেবল নিয়োগে নতুন করে কোনো পদ বাড়েনি; মোট ১১,৭৪৯টি শূন্যপদ অপরিবর্তিত রেখেই শুধুমাত্র ক্যাটেগরিভিত্তিক বিন্যাসে পরিবর্তন এনেছে।

কেন এই পরিবর্তন?

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে ওবিসি সংরক্ষণে বড় রদবদল ঘটায়।  এর অংশ হিসেবেই রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর (Backward Classes Welfare Department) ১৮ মে ২০২৬ তারিখে নতুন ওবিসি তালিকা প্রকাশ করে।  ওই বিজ্ঞপ্তিতে ওবিসি ক্যাটেগরিতে ৬৬টি শ্রেণি রেখে সরকারি চাকরি ও পরিষেবায় ৭% সংরক্ষণের কথা জানানো হয় ।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।