চাকরির প্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পাস হলেই পারবেন কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে। CSIR-National Aerospace Laboratories (CSIR-NAL) এর তরফে মাল্টি-টাস্কিং স্টাফ বা MTS পদে মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গ সহ দেশের যেকোনো প্রান্তের যোগ্য ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে অন্তত মাধ্যমিক বা দশম শ্রেণি পাস হতে হবে।
বয়সসীমা: প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।
বেতন স্কেল: মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত।
কাজের ধরন: মূলত যেসব কাজ করতে হবে তারমধ্যে ফাইল ও নথিহবন, স্ক্যানিং, জেরক্স, ডাক আদান-প্রদান এবং সাধারণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা।
আবেদন করতে হবে কিভাবে
এই নিয়োগটা পুরোপুরি অফলাইনে হচ্ছে। তাই এরজন্য আবেদন করতে গেলে আপনাকে CSIR-NAL দেওয়া ফর্ম পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি যুক্ত করে স্পিড পোস্ট বা কুরিয়ারের পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠাতে হবে—
The Director,
CSIR–National Aerospace Laboratories (CSIR–NAL),
Post Bag No. 1779, HAL Airport Road, Kodihalli,
Bengaluru – 560017, Karnataka.
– এই ঠিকানায়। তবে আবেদনপত্র খামের উপরে “Application for the Post of MTS, Advt. No.11/2026” লিখতে হবে।
আবেদন ফি: জেনারেল ও ওবিসি প্রার্থীদেরজন্য আবেদন ফি ৫০০ টাকা দিতে হবে। তবে SC, ST, Ex-Servicemen, PwBD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। এই টাকা শুধুমাত্র Demand Draft (DD)-এর মাধ্যমে জমা দিতে হবে। DD তৈরি করতে হবে Director, CSIR-National Aerospace Laboratories, Bengaluru-এর নামে এবং DD-র পিছনে প্রার্থীর নিজের নাম ও বাবার নাম লিখতে হবে।
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১২ অগস্ট থেকে এবং আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি: প্রার্থী বাছাইয়ের জন্য বেঙ্গালুরুতে একটি লিখিত পরীক্ষা নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরীক্ষাটি ওএমআর (OMR) ভিত্তিক এমসিকিউ টাইপের হবে, যেখানে মোট ১৫০টি প্রশ্নে সঠিক উত্তরের জন্য ৩ নম্বর এবং ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটবে।
আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে অবশ্যই CSIR-NAL এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও নির্ধারিত আবেদনপত্র দেখে নিতে বলা হচ্ছে।
CSIR NAL Multi Tasking Staff Recruitment Notification 2026 PDF Download: Download Now

