চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) চাকরি করতে চান, এমন প্রার্থীদের জন্য বড় সুযোগ। স্টেট ব্যাঙ্কের তরফে জুনিয়র অ্যাসোসিয়েট (Junior Associate – Customer Support & Sales) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায় সারা দেশে এই নিয়োগে মোট ৭ হাজার ৬৮০টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলের জন্য রয়েছে বিশাল সংখ্যক শূন্যপদ মোট ৫৫৫টি।
এই নিয়োগে জুনিয়র অ্যাসোসিয়েট (Junior Associate) পদে কর্মী নেওয়া হবে। পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলে মোট ৫৫৫টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১২৭টি পদ তফসিলি জাতি (SC), ২৭টি তফসিলি উপজাতি (ST), ১২২টি অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), ৫৫টি আর্থিকভাবে দুর্বল শ্রেণি (EWS) এবং ২২৪টি জেনারেল (GEN) প্রার্থীদের জন্য বরাদ্দ করেছে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক পাশ হতে হবে। যারা এখনও স্নাতকের শেষ বর্ষ বা শেষ সেমেস্টারে পড়ছেন, তারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবে। তবে চাকরিতে সিলেক্ট হলে চলতি বছরের ৩১ ডিসেম্বর এর মধ্যে স্নাতক পাশ করার প্রুভ দেওয়া লাগবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।
বেতন স্কেল: মাসিক বেতন ২৪ হাজার ৫০ টাকা থেকে ৬৪ হাজার ৪৮০ টাকা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি:
নিয়োগ পদ্ধতি সম্পন্ন হবে দুই ধাপে। এক, প্রিলিমিনারি পরীক্ষা এবং দুই , মেইন পরীক্ষার মাধ্যমে।
প্রথম ধাপে থাকবে ‘প্রিলিমিনারি পরীক্ষা’, যেখানে ইংরেজি, অঙ্ক এবং বুদ্ধিমত্তা থেকে মোট ১০০ নম্বরের প্রশ্ন করা হবে। ১ ঘণ্টার এই পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার প্রাপ্ত নম্বর থেকে এক-চতুর্থাংশ করে কেটে নেবে।
প্রথম ধাপে পাস হলেই তবেই, দ্বিতীয় ধাপ অর্থাৎ ‘মেইন পরীক্ষায়’ বসার সুযোগ পাবেন। মেইন পরীক্ষাটি হবে মোট ২০০ নম্বরের এবং এর জন্য সময় দেওয়া হবে ২ ঘণ্টা ৪০ মিনিট। এই পরীক্ষায় জেনারেল ও ফাইনান্সসিয়াল জ্ঞান, ইংরেজি, অঙ্ক, যুক্তি এবং কম্পিউটার অভিজ্ঞতার ওপর প্রশ্ন থাকবে। এবং এই ধাপে উত্তীর্ণ হলেই মেধাতালিকায় যেতে পারবেন।
তবে রাজ্যের প্রার্থীকে স্থানীয় ভাষা হিসেবে বাংলা বা নেপালি ভাষায় পড়তে, লিখতে, বলতে এবং বোঝার ক্ষমতা থাকতে হবে। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক এ যদি আপনার বাংলা বা নেপালি পড়া থাকে এবং তার মার্কশিট বা সার্টিফিকেট দেখাতে পারেন, তবে আপনাকে আলাদা কোনো ভাষা পরীক্ষা দিতে হবে না।
আবেদন ফি: সাধারণ (GEN), ওবিসি (OBC) এবং ইডব্লিউএস (EWS) প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা দিতে হবে। অন্যদিকে এসসি (SC), এসটি (ST), পিডব্লিউবিডি (PwBD), প্রাক্তন সেনাকর্মী (XS) এবং প্রতিবন্ধী প্রাক্তন সেনাকর্মী (DXS) প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
কীভাবে আবেদন করবেন: এই নিয়োগে আবেদন হবে সম্পূর্ণ অনলাইনে। প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার (Careers) বা কারেন্ট ওপেনিংস (Current Openings) বিভাগে গিয়ে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগের আবেদনপত্র খুলতে হবে। এরপর নিজের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন করার আগে ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হাতে লেখা ঘোষণাপত্র (Handwritten Declaration) এর স্ক্যান কপি তৈরি করে নেবেন।
আবেদনের সময়সীমা: এই নিয়োগে অনলাইন আবেদন শুরু হয়েছে গত ১১ অগস্ট থেকে। এবং আবেদন করা যাবে আগামী ৩১ অগস্ট ২০২৬ পযর্ন্ত।
SBI এর বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination) সম্ভাব্যভাবে সেপ্টেম্বর ২০২৬ এবং মেইন পরীক্ষা (Main Examination) সম্ভাব্যভাবে নভেম্বর ২০২৬ এ হতে পারে।
SBI Junior Associates Recruitment Notification 2026: PDF Download

