Banglar Yuba Sathi Prakalpa Status Check 2026: বাংলার যুবসাথী প্রকল্প Status Check – যুবসাথীতে নাম উঠলো কি? দেখুন চেক করে!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
ছবিঃ AI, প্রতীকী চিত্র
Highlights
  • বাংলার যুবসাথী প্রকল্পের Status কিভাবে চেক করবেন!
  • বাংলার যুবসাথী প্রকল্পে নাম উঠলো কিনা দেখুন!
  • যুবসাথী প্রকল্পে অনলাইন ও অফলাইন মিলে প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি বাংলার যুবসাথী প্রকল্পে (Yuba Sathi Prakalpa) আবেদন করেছেন? এখন খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে।  Yuba Sathi Prakalpa Status Check করার জন্য এবার নতুন সুবিধা চালু করল Nabanna।  অনলাইনের পাশাপাশি এবার নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে কল করেও আবেদনকারীরা জানতে পারবেন তাদের আবেদন বর্তমানে কোন স্ট্যাটাসে আছে।  ফলে আর দীর্ঘদিন অপেক্ষা বা দপ্তরে ঘোরাঘুরির প্রয়োজন নেই—ঘরে বসেই মিলবে আপডেট।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে রাজ্যের বেকার ছেলে-মেয়েদের জন্য চলতি অর্থবর্ষে চালু হয়েছে “বাংলার যুবসাথী প্রকল্প”।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১লা এপ্রিল থেকে এই প্রকল্পের আর্থিক সহায়তার টাকা সরাসরি আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।  এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন, যা টানা ৫ বছর পর্যন্ত দেওয়া হবে।

আপনি যদি বাংলার যুবসাথী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পে অনলাইন কিংবা অফলাইনে আবেদন করে থাকেন, তাহলে অবশ্যই চেক করে নিন আপনার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কিনা।  এখন আর দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই— হাতে থাকা মোবাইল ফোন দিয়েই খুব সহজে আবেদন স্ট্যাটাস যাচাই করা সম্ভব।  আজকের প্রতিবেদনে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে, কীভাবে বেকার ভাতা বা বাংলার যুবসাথী প্রকল্পের Status Check করবেন। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঘোষণা অনুযায়ী, রাজ্যে ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হয়।  সেই ক্যাম্পগুলিতে গিয়ে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেন।  এর পাশাপাশি রাজ্য সরকার অনলাইন পোর্টালও চালু করে, যাতে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যায়।  রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে এ পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে।  অফলাইন ক্যাম্পের মাধ্যমে আবেদন জমা পড়েছে প্রায় ৬৫ লক্ষ। অপরদিকে অনলাইনে আবেদন করেছেন প্রায় ১৯ লক্ষ বেকার যুবক-যুবতী।

বাংলার যুবসাথী প্রকল্পের Status Check করার জন্য Nabanna-র তরফে বিশেষ একটি হেল্পডেস্ক নম্বর চালু করা হয়েছে।  নির্দেশিকা অনুযায়ী, ৬২৯২২৪৮৮৮৮ নম্বরটি হেল্পলাইন হিসেবে চালু রয়েছে।  আবেদনকারীরা এই নম্বরে ফোন করে অথবা WhatsApp-এ মেসেজ পাঠিয়ে তাঁদের প্রশ্ন জানাতে পারবেন এবং যুবসাথী প্রকল্পের আবেদন স্ট্যাটাস জানতে পারবেন।  তবে মনে রাখতে হবে, এই হেল্পডেস্ক নম্বরটি সকাল ১০:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত সক্রিয় থাকবে।  এছাড়া শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে এই নম্বরে যোগাযোগ করে আবেদনের বিস্তারিত স্থিতি জানা যাবে।

বাংলার যুবসাথী প্রকল্প Status Check Online – Banglar Yuba Sathi Prakalpa Status Check Online

১) সর্বপ্রথম আপনাকে বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Check Status – লেখার উপরে ক্লিক করতে হবে।

৩) পরবর্তী পেজে আধার কার্ড নম্বর কিংবা রেজিষ্ট্রার মোবাইল নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করে – যুব সাথী প্রকল্পের Status জানাতে পারবেন।  আরও বিশদে জানতে উপরে উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন কিংবা মেইল করুন yubasathi2026@gmail.com এখানে।

বাংলার যুবসাথী প্রকল্প Status Check – Banglar Yuba Sathi Prakalpa Status Check Link: Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।