High Madrasah Head Master Job 2026: সরকারি মাদ্রাসায় প্রধান শিক্ষক পদে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ ও যোগ্যতা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) রাজ্যের ইংরেজি মাধ্যম সরকারি হাই মাদ্রাসাগুলোতে হেড মাস্টার ও হেড মিস্ট্রেস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।. কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, মোট ৫টি স্থায়ী শূন্যপদে এই নিয়োগ করা হবে।  এর জন্য আবেদনকারীর স্বীকৃতিপ্রাপ্ত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রি থাকতে হবে।  পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বি.এড (B.Ed) ডিগ্রি থাকা লাগবে।  এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করে জানিয়ে কমিশন, আবেদনকারীকে ইংরেজিতে কথা বলা ও পড়ানো অভিজ্ঞতা থাকা লাগবে। তবে আবেদনকারীর বয়স ৩৫ বছর থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে যদিও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আবেদনকারীর বয়সের ছাড় রয়েছে।  

সরকারি নিয়ম অনুযায়ী, নিযুক্ত দের ১৬ পে‌ বেতন অনুযায়ী মাসে ৫৬,১০০ টাকা দিয়ে শুরু হবে তবে সরকারি সুযোগ সুবিধা পাবেন।  আবেদনের জন্য জেনারেল ও ওবিসিদের ২১০ টাকা আবেদন ফি দিতে হবে এছাড়া বাকি আবেদনকারীদের আবেদন ফি দিতে হবে না।

আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে আবেদনকারীর সংখ্যা খুব বেশি হলে কমিশন একটি স্ক্রিনিং টেস্ট (Screening Test) নিতে পারে।  উল্লেখ্য যে, ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবে আগামী ২৭ মার্চ পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
বিশত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

WBPSC High Madrasah Head Master Recruitment Notification 2026: Pdf Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।