RRB ALP Notification 2026: শিলিগুড়ি, মালদা ও কলকাতা সহ দেশজুড়ে রেলে ১১ হাজারের বেশি লোকো পাইলট নিয়োগ! জানুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু! গতকালই নির্বাচন কমিশন বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। আর ভোটের এই আবহেই ভারতীয় রেল নিয়ে এল চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি।  রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পক্ষ থেকে ১১,১২৭টি শূন্যপদে সহকারী লোকো পাইলট (Assistant Loco Pilot – ALP) নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিলিগুড়ি, মালদা ও কলকাতা সহ সারা দেশের বিভিন্ন জোনে এই নিয়োগ দেবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি জানা গেছে, আগামী ১৫ মে থেকে শুরু হবে অনলাইন আবেদন এবং শেষ হবে ১৪ জুন ২০২৬।  ইতিমধ্যেই রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, কোন জোনে কতজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে।

১) সেন্ট্রাল রেলওয়ে (Central Railway): ১,৪০০ জন
২) পূর্ব-মধ্য রেলওয়ে (East Central Railway): ৭০০ জন
৩) পূর্ব উপকূলীয় রেলওয়ে (East Coast Railway): ১,৬২৫ জন
৪) পূর্ব রেলওয়ে (Eastern Railway – কলকাতা ও সংলগ্ন এলাকা): ৬০৮ জন
৫) উত্তর-মধ্য রেলওয়ে (North Central Railway): ৪৫৭ জন
৬) উত্তর-পূর্ব রেলওয়ে (North Eastern Railway): ১০৫ জন
৭) উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Northeast Frontier Railway – শিলিগুড়ি ও মালদা জোন): ১,২৭৬ জন
৮) উত্তর রেলওয়ে (Northern Railway): ৭৪০ জন

এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক পাশ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেটধারী ।  তবে যারা উচ্চশিক্ষিত, তাঁরাও করতে পারবে আবেদন যেমন- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কিংবা বি.টেক ডিগ্রিধারী প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত রেলওয়ে তরফে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পায়নি।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল: ১৯,৯০০ টাকা।

নিয়োগ পদ্ধতি: রেলের এই পরীক্ষা হয় মূলত কম্পিউটার বেস্ট টেস্ট বা CBT-1 এবং CBT-2 পদ্ধতির মাধ্যমে।  এই দুই ধাপে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের দিতে হয় ‘কম্পিউটার বেস্ট অ্যাপটিটিউড টেস্ট’ (CBAT) যা মূলত এক ধরণের মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা যাচাইয়ের পরীক্ষা।  এই পর্যায়ে কোনো সাধারণ ইন্টারভিউ নেওয়া হয় না। চূড়ান্ত মেধা তালিকায় জায়গা পাওয়ার পর প্রার্থীদের কঠোর মেডিকেল পরীক্ষার মুখে পড়তে হয়।  এই মেডিকেল পরীক্ষায় মূলত শারীরিক সুস্থতা এবং চোখের দৃষ্টিশক্তির (A-1 স্ট্যান্ডার্ড) মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়।  সবকটি ধাপ সফলভাবে পার করলেই তবেই মেলে লোকো পাইলটের চাকরি।

আবেদন ফি: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পক্ষ থেকে এখনো আবেদন ফি কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বিগত বছরের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী, জেনারেল এবং ওবিসি (OBC) প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা ছিল।  অন্যদিকে, এসসি (SC), এসটি (ST), প্রাক্তন সেনাকর্মী, সংখ্যালঘু, ইডব্লিউএস (EWS) এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা দিতে হয়েছে।

আবেদন কিভাবে করবেন
আগ্রহী প্রার্থীদের রেলের অফিশিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in-এ গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে।

🚆 RRB ALP Recruitment 2026 – গুরুত্বপূর্ণ হাইলাইট

  • মোট শূন্যপদ: ১১,১২৭টি সহকারী লোকো পাইলট (ALP)
  • আবেদন শুরু: ১৫ মে ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১৪ জুন ২০২৬
  • যোগ্যতা: মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট ট্রেডে ITI
  • ডিপ্লোমা / বি.টেক প্রার্থীরাও আবেদন করতে পারবেন
  • বয়সসীমা: ১৮ – ৩০ বছর (সংরক্ষিতদের জন্য ছাড়)
  • বেতন: ₹১৯,৯০০ (Level-2 Pay Matrix)
  • নিয়োগ পদ্ধতি: CBT-1 → CBT-2 → CBAT → মেডিকেল টেস্ট
  • আবেদন পদ্ধতি: অনলাইনে rrbapply.gov.in ওয়েবসাইটে
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।