Supplementary Voter List 2026: প্রকাশিত হলো নবম সাপ্লিমেন্টারি লিস্ট, নিজের নাম দেখুন অনলাইনে – 111

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

হাইকোর্টের সময়সীমা মেনে চলার চূড়ান্ত তাগিদে আজ প্রকাশিত হলো নবম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা।  কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই প্রায় ৫২ লক্ষ নামের আবেদনের নিষ্পত্তি হয়ে গিয়েছে।  আদালতের নির্দেশে ৭০০ জন জুডিশিয়াল অফিসারের তত্ত্বাবধানে যে নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছিল, তার ফলশ্রুতিতেই অবশিষ্ট ৮ লক্ষ আবেদনের যাচাই প্রক্রিয়াও এখন অন্তিম পর্যায়ে।  জানা গেছে, কাজের এই গতি বজায় থাকলে আগামী ৪ দিনের মধ্যে অর্থাৎ ৭ এপ্রিলের ডেডলাইনের মধ্যেই সমস্ত বিবেচনাধীন মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর যে ৬০ লক্ষ আবেদন ঝুলে ছিল, তার সিংহভাগই এখন সমাধানের পথে। তবে এই বিপুল সংখ্যক নিষ্পত্তির পর কতজনের নাম শেষ পর্যন্ত তালিকায় উঠেছে আর কতজনের নাম বাদ পড়েছে, সেই পরিসংখ্যান নিয়ে এখনও গোপনীয়তা বজায় রেখেছে কমিশন।  ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন বুথের মানুষের অভিযোগ অর্ধেকের বেশি সংখ্যক মানুষের নাম অন্যায় ভাবে ডিলেট করে দিয়েছে কমিশন।

নিয়ম মেনে এই তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হবে, তাঁরাই আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে এবারের তালিকাটিও বুথভিত্তিক দুটি ভাগে প্রকাশ করা হচ্ছে—যেখানে একদিকে থাকবে নতুন অন্তর্ভুক্ত হওয়া নাম এবং অন্যদিকে থাকবে বাতিল হওয়া বা ‘ডিলিট’ হওয়া আবেদনকারীদের তালিকা। ভোটাররা কমিশনের ওয়েবসাইট থেকে সহজেই নিজেদের বুথের তালিকা ডাউনলোড করে নামের বর্তমান স্থিতি যাচাই করে নিতে পারছেন।  অন্যদিকে, যাঁদের আবেদন এই পর্যায়েও নাকচ হয়েছে, তাঁদের জন্য আইনি রক্ষাকবচ হিসেবে রাজ্যের ২৩টি জেলায় ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিশেষ আপিল ট্রাইব্যুনাল কাজ করছে।  জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে নাগরিকরা সরাসরি অনলাইন পোর্টালে আপিল করার সুযোগ পাচ্ছেন, যাতে কোনো প্রকৃত ভোটার তাঁর অধিকার থেকে বঞ্চিত না হন।

পশ্চিমবঙ্গের নবম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডাউনলোড জেলা ভিত্তিক

SL জেলা ডাউনলোড
1 আলিপুরদুয়ার PDF Download
2 বাঁকুড়া PDF Download
3 বীরভূম PDF Download
4 কোচবিহার PDF Download
5 দক্ষিণ দিনাজপুর PDF Download
6 দার্জিলিং PDF Download
7 হুগলি PDF Download
8 হাওড়া PDF Download
9 জলপাইগুড়ি PDF Download
10 ঝাড়গ্রাম PDF Download
11 কলকাতা PDF Download
12 কালিম্পং PDF Download
13 মালদা PDF Download
14 মুর্শিদাবাদ PDF Download
15 নদিয়া PDF Download
16 উত্তর ২৪ পরগনা PDF Download
17 দক্ষিণ ২৪ পরগনা PDF Download
18 পশ্চিম বর্ধমান PDF Download
19 পূর্ব বর্ধমান PDF Download
20 পশ্চিম মেদিনীপুর PDF Download
21 পূর্ব মেদিনীপুর PDF Download
22 পুরুলিয়া PDF Download
23 উত্তর দিনাজপুর PDF Download

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।