নামমাত্র ২ শতাংশ ডিএ বৃদ্ধি, বঞ্চনার বাজারে সামান্য সান্ত্বনা কেন্দ্রীয় কর্মীদের; সিদ্ধান্তের প্রশংসা অমিত শাহের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র।  শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সিলমোহর পড়েছে।  তবে প্রাপ্তির খতিয়ান দেখে কর্মচারীদের বড় অংশের মধ্যেই হতাশা তৈরি হয়েছে।  প্রত্যাশার তুলনায় নামমাত্র ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে, যা বিগত সাত বছরের মধ্যে সর্বনিম্ন বৃদ্ধি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর ফলে মহার্ঘ ভাতার হার ৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৬০ শতাংশে।  এই সিদ্ধান্ত ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে, যার ফলে কর্মীরা গত কয়েক মাসের বকেয়া বা ‘এরিয়ার’ টাকা একসাথেই হাতে পাবেন।

বিশ্লেষকদের মতে, প্রতি বছর দু’বার জানুয়ারি ও জুলাই সাধারণত ডিএ বাড়ানো হয় যা সম্পূর্ণভাবে মূল্যবৃদ্ধির সূচকের ওপর নির্ভর করে।  এবার ডিএ ঘোষণার ক্ষেত্রে কেন্দ্রের দীর্ঘ গড়িমসি নিয়ে আগে থেকেই ক্ষোভ বাড়ছিল।  অবশেষে ঘোষণা এলেও বৃদ্ধির হার খুব একটা আশাব্যঞ্জক নয়।  এই সিদ্ধান্তের ফলে সরকারি রাজকোষ থেকে বছরে অতিরিক্ত ৬,৭৯১.২৪ কোটি টাকা ব্যয় হবে।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ মন্ত্রিসভার এই বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি করেন।  এবং ঘোষণা শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন।  তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) ২ শতাংশ বাড়ানোর এই সিদ্ধান্ত মোদি সরকারের কর্মী-বান্ধব মানসিকতার পরিচয়।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।