CUET UG 2026 পরীক্ষা কোন শহরে? আগেভাগেই জেনে নিন আপনার CUET UG 2026-এর পরীক্ষাকেন্দ্র শহর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা CUET (UG) 2026-এর জন্য পরীক্ষাকেন্দ্রের শহর বা ‘সিটি ইনটিমেশন স্লিপ’ প্রকাশ করেছে।  যে সকল ছাত্রছাত্রী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করেছেন, তারা এখন থেকেই জেনে নিতে পারবেন তাঁরা পরীক্ষা কোন শহরে দেবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে হাতে যথেষ্ট সময় নিয়ে যাতায়াত এবং প্রয়োজনে থাকার পরিকল্পনা গুছিয়ে নিতে পারেন, তার জন্যই এই আগাম শহর বিভাজিকা বা সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এটি কোনোভাবেই চূড়ান্ত অ্যাডমিট কার্ড নয়। অ্যাডমিট কার্ডটি পরীক্ষার কয়েক দিন আগে আলাদাভাবে প্রকাশ করা হবে।

কিভাবে ডাউনলোড করবেন সিটি ইনটিমেশন‌ স্লিপ

পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in এ গিয়ে নিজের অ্যাপ্লিকেশন নম্বর (Application Number) এবং জন্ম তারিখ বা পাসওয়ার্ড ব্যবহার করে এই স্লিপটি ডাউনলোড করতে পারবেন।

এ বছর ভারতের ৩০৬টি শহর ছাড়াও বিদেশের মোট ১৫টি গুরুত্বপূর্ণ শহরে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এবারের পরীক্ষাটি সম্পূর্ণ কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।  এবং আগামী ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই পরীক্ষা।

CUET UG 2026 Exam City Check Website Link: Click Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।