দীর্ঘ অপেক্ষার অবসান! উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। অবশেষে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এর তরফ থেকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৪ মে ২০২৬।
সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওইদিন সকাল ১০:৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে প্রেস কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। এরপর উক্ত দিনেই (১৪মে) সকাল ১১টা থেকে অনলাইনে মোবাইল ফোন দিয়ে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
কবে ও কখন প্রকাশ হবে WB HS Result 2026?
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | WB Higher Secondary Examination 2026 |
| ফল প্রকাশের তারিখ | ১৪ মে ২০২৬ |
| প্রেস কনফারেন্স | সকাল ১০:৩০ |
| অনলাইনে রেজাল্ট | সকাল ১১:০০ থেকে |
| বোর্ড | WBCHSE |
কবে পাওয়া যাবে মার্কশিট ও সার্টিফিকেট?
সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ মে সকাল ১১টা থেকেই রাজ্যের ৫৬টি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে স্কুলগুলিকে মার্কশিট, পাশ সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। উক্ত দিনেই স্কুল কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট, রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
কোথায় দেখা যাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026?
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিচের ওয়েবসাইটগুলিতে উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে—
result.wb.gov.in
indiaresults.com
results.shiksha
wbhsresults.sangbadpratidin.in
wb12.abplive.com
fastresult.in ইত্যাদি পোর্টালে।
এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমেও রেজাল্ট চেক করা যাবে।
কীভাবে অনলাইনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ দেখবেন?
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রেজাল্ট দেখার জন্য একাধিক অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। তবে ফল প্রকাশের সময় একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশ করায় সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। সেই কারণে অনেক সময় রেজাল্ট দেখতে সমস্যাও দেখা দিতে পারে।
তাই শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে বিভিন্ন পোর্টাল ও অ্যাপের মাধ্যমে কীভাবে উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৬ চেক করবেন, তা ধাপে ধাপে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
প্রথম ধাপ,
১) সর্বপ্রথম আপনাকে WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION এর রেজাল্ট চেক করার অফিসিয়াল পোর্টালে (result.wb.gov.in) আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Result এ ক্লিক করুন। এরপর নতুন একটি পেজে ওপেন হবে, প্রথমে থাকা result.wb.gov.in এই লিংকে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Admit Card দেখে দেখে রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করে সহজেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 চেক করুন ও মার্কশিট ডাউনলোড করুন।
★ উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 চেক করার ডাইরেক্ট লিংক: ক্লিক করুন
দ্বিতীয় ধাপ,
১) সর্বপ্রথম আপনাকে results.shiksha এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা WBCHSE West Bengal HS (12th) Results 2026 এখানে ক্লিক করুন।
৩) এরপর নতুন একটি পেজ খুলবে, উপরেই দেখতে পারবেন রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করার বক্স রয়েছে সেখানে সঠিক নম্বর উল্লেখ করে Submit এ ক্লিক করলেই, পরবর্তী পেজে রেজাল্ট দেখতে পারবেন।
★ WB HS Result 2026 Check Link Direct: Click Now
তৃতীয় ধাপ,
১) সর্বপ্রথম আপনাকে wbhsresults.sangbadpratidin.in এর এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর West Bengal Higher Secondary Examination Result 2026 এর নিচে রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করে View Result এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার সামনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চলে আসবে, এখন দেখে নিন রেজাল্ট ও কত নম্বর পেয়েছেন ইত্যাদি তথ্য।
★ WBCHSE 12th Result 2026 Check Link:- Result Check Link
চতুর্থ ধাপ,
১) সর্বপ্রথম আপনাকে indiaresults.com এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা WB এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে West Bengal Council Of Higher Secondary Education – লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে West Bengal 12th Result 2026 (WBCHSE HS Result 2026) এখানে ক্লিক করুন।
৪) এরপর আপনার রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করে Go তে ক্লিক করতেই রেজাল্ট চলে আসবে। এখন দেখে নিন কত নম্বর পেয়েছেন ইত্যাদি তথ্য।
★ উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 অনলাইন চেক লিংকঃ- ক্লিক করুন
পঞ্চম ধাপ,
১) সর্বপ্রথম আপনাকে fastresult.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে All Board Results এর নিচে 12th Result এ ক্লিক করুন ও নিচ থেকে West Bengal Board এর উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে CHECK RESULT NOW এখানে ক্লিক করুন ও রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করে রেজাল্ট চেক করুন।
★ West Bengal HS Result 2026 Check Link:- Click Now

