ভারতীয় সেনার অধীন আর্মি অর্ডন্যান্স কর্পস (Army Ordnance Corps বা AOC) এ গ্রুপ-সি (Group-C) বেসামরিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ২,৬১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ বা স্নাতক ডিগ্রি থাকলে আবেদনের সুযোগ রয়েছে।
এই নিয়োগে ট্রেডসম্যান মেট (Tradesman Mate), ফায়ারম্যান (Fireman), জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (Junior Office Assistant বা JOA), মাল্টি-টাস্কিং স্টাফ (Multi-Tasking Staff বা MTS) এবং ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট (Material Assistant) পদে কর্মী নেওয়া হবে।
এর মধ্যে ট্রেডসম্যান মেট (Tradesman Mate) পদে ১,৭৯৯টি, ফায়ারম্যান (Fireman) পদে ৫২০টি, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA) পদে ১০৪টি, মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে ১৪২টি এবং ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট (Material Assistant) পদে ৫০টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ট্রেডসম্যান মেট (Tradesman Mate), ফায়ারম্যান (Fireman) এবং মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA) পদের জন্য দ্বাদশ শ্রেণি (Class 12) পাশের পাশাপাশি ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করা দক্ষতা থাকা লাগবে।
অন্যদিকে, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট (Material Assistant) পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর পর্যন্ত রাখা হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন স্কেল: ১৮,০০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
নিয়োগ পদ্ধতি: নিয়োগের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা (Written Examination) হবে। এরপর পদ অনুযায়ী স্কিল টেস্ট (Skill Test) বা শারীরিক পরীক্ষা (Physical Test) থাকতে পারে। শেষপর্যায়ে ডকুমেন্ট ভেরিভেকশন মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
আবেদন কীভাবে করবেন
আবেদন সম্পূর্ণ অনলাইনে (Online) করতে হবে। নতুন আবেদন লিঙ্ক চালু হলে AOC-এর নিয়োগ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে, প্রযোজ্য ক্ষেত্রে আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।
প্রার্থীদের জন্য বিশেষ বার্তা: বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ অগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়ার কথা ছিল। কিন্তু ১৯ সেপ্টেম্বর পর্যন্ত AOC Recruitment-এর অফিসিয়াল পোর্টালে অনলাইন আবেদনের লিঙ্ক সক্রিয় হয়নি।
অর্থাৎ, বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা উল্লেখ থাকলেও এখনও পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাননি। ফলে নতুন করে আবেদন কবে শুরু হবে, তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এখনও পর্যন্ত সংশোধিত আবেদনের তারিখ ঘোষণা করা হয়নি। তাই নতুন আবেদন লিঙ্ক চালু না হওয়া পর্যন্ত প্রার্থীদের অপেক্ষা করতে হবে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
