ডাক্তার হওয়ার দৌড়ে পুরুষদের পিছনে ফেললেন নারীরা, নিটের পরিসংখ্যানে উলটপুরাণ!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ডাক্তার হওয়ার লড়াইয়ে এবার ছেলেদের রীতিমতো টেক্কা দিলেন মেয়েরা । ২০২৬ সালের নিট (NEET UG) পরীক্ষার যে হিসেব সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় অনেক বেশি।  মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৫৮ শতাংশই নারী, যা বর্তমান সময়ে এক বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, এ বছর মোট ২২ লক্ষ ৭৯ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী নিট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।  এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১৩ লক্ষ ৩২ হাজার ৯২৮ জন, আর ছাত্র রয়েছেন ৯ লক্ষ ৪৬ হাজার ৮১৫ জন।  অর্থাৎ ছাত্রদের থেকে প্রায় ৪ লক্ষ বেশি ছাত্রী এবার ডাক্তার হওয়ার পরীক্ষায় বসছেন।  চিকিৎসা পেশায় মেয়েদের এই বিপুল আগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।

ইতিমধ্যে অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে এনটিএ।  পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ও সিকুরিটি পিন দিয়ে ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।  এনটিএ আরও জানিয়েছে, প্রায় ৯৯.২ শতাংশ পড়ুয়াই তাঁদের নিজেদের পছন্দের শহরে পরীক্ষার সিট পেয়েছেন।  এবং আগামী ৩ মে দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।