চার বছর পর বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ প্রায় চার বছর পর দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে চলেছে।  সূত্রমতে, জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২২ সাল থেকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও ভারতে তেলের দাম স্থিতিশীল রেখে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হয়েছিল।  তবে বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে তেল সংস্থাগুলো চাপের মুখে পড়েছে।  এই লোকসান সামাল দিতেই সরকার এখন দাম বাড়ানোর কথা ভাবছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব শুধু যাতায়াত বা পরিবহনেই সীমাবদ্ধ নেই।  আজ ১ মে থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিপাল্লা দিয়ে বেড়েছে, যার ফলে রেস্তোরাঁ থেকে শুরু করে খাবারের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।  এর ওপর যদি পেট্রোল-ডিজেলের দামও বাড়ে, তবে শাক-সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আকাশছোঁয়া হতে পারে।  এর ফলে রান্নার গ্যাসের (LPG) দামও বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।  চার বছর পর এই হঠাৎ মূল্যবৃদ্ধির জোড়া ধাক্কা সাধারণ মধ্যবিত্তের দুশ্চিন্তা অনেকটাই বাড়িয়ে দিল।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।