★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

হার নিশ্চিত জেনেই কি নোয়াপাড়ায় ভোট চুরির ছক? মাঝরাস্তায় গড়াগড়ি খাচ্ছে গার্গীর কাস্তে-হাতুড়ির ভোট!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার ঠিক আগের রাতে নোয়াপাড়া কেন্দ্রে তীব্র চাঞ্চল্য।  নিরাপত্তার সমস্ত দাবিকে নস্যাৎ করে রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল অসংখ্য VVPAT স্লিপ।  এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, নীলগঞ্জ এলাকায় রাস্তার ধারে হঠাতই দেখা যায় গুচ্ছ গুচ্ছ ভিভিপ্যাট স্লিপ পড়ে রয়েছে।  যে স্লিপগুলো স্ট্রংরুমের ভেতরে সংরক্ষিত থাকার কথা, তা কীভাবে জনবহুল রাস্তায় এল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও সন্দেহ তৈরি হয়েছে।  স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া স্লিপগুলোর মধ্যে বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের ‘কাস্তে-হাতুড়ি‘ চিহ্নের স্লিপই সংখ্যায় বেশি।  উদ্ধার হওয়া ভিভিপ্যাট স্লিপগুলো আসল কি না কিংবা ভিডিওটির সত্যতা কতটুকু, তা এমডি ৩৬০ নিউজ স্বতন্ত্রভাবে যাচাই করেনি।  এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়, তৃণমূল প্রার্থী তৃণাঙ্কর ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং।

স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে তদন্তের দাবিতে সরব হয়েছে শাসক ও বিরোধী উভয় পক্ষই।  সিপিএম প্রার্থীর দাবি, গণনায় কারচুপি করার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে।  অন্যদিকে, বিজেপি ও তৃণমূল নেতৃত্বও এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন।  পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই এলাকায় বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।