★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

আসানসোল দক্ষিণে ৪০ হাজার ভোটে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করল বিজেপি পার্থী অগ্নিমিত্রা পাল

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বড়সড় জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।  ১৫ রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপি পার্থী অগ্নিমিত্রা পাল জেতেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নির্বাচন কমিশনের চূড়ান্ত তথ্য অনুযায়ী, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছেন মোট ১,১৯,৫৮২টি ভোট।  অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন মাত্র ৭৮,৭৪৩টি ভোট।  গণনার প্রথম রাউন্ড থেকেই অগ্নিমিত্রা লিড নিতে শুরু করেন, যা শেষ রাউন্ড পর্যন্ত কেবল বেড়েই গিয়েছে।

অন্যদিকে, বাম-কংগ্রেস জোটের ফলাফল এই কেন্দ্রে অত্যন্ত হতাশাজনক।  সিপিআই(এম) প্রার্থী শিল্পী চক্রবর্তী ১০,৩৯০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন এবং কংগ্রেসের সৌভিক মুখোপাধ্যায় পেয়েছেন মাত্র ১,৩৬৭ ভোট।  লড়াইয়ের ময়দানে থাকা বাকি নির্দল ও অন্যান্য ছোট দলগুলির প্রার্থীরা কার্যত জামানত হারিয়েছেন।  এমনকি ২,৮৫৭ জন ভোটার কোনো প্রার্থীকেই পছন্দ না করে ‘নোটা’য় ভোট দিয়েছেন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।