নথিপত্র সুরক্ষায় বেনজির কড়াকড়ি! নবান্ন থেকে বিকাশ ভবন; কেন আজ সব সরকারি দপ্তরে ঢুকল কেন্দ্রীয় বাহিনী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এখনও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনা চলছে এবং আইন-শৃঙ্খলা ও সরকারি নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ দুপুরে কেন্দ্রীয় বাহিনী (CAPF) নবান্নের সব গেট এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোর দায়িত্ব নিয়েছে।  নবান্ন ছাড়াও বিকাশ ভবন, মহাকরণ, জলসম্পদ ভবন এবং খাদ্যভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলোতে কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম (QRT) পাঠানো হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, নির্বাচনের এই সন্ধিক্ষণে সরকারি কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র বা ফাইল যেন বাইরে বের করা না হয় বা কোনো তথ্য লোপাট না হয়, তা নিশ্চিত করতেই এই ‘সারপ্রাইজ ভিজিট‘ এবং কঠোর পাহারার ব্যবস্থা করা হয়েছে।

আজ ৪ মে ভোট গণনার দিন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশন ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে।  শুধু নবান্ন নয়, গণনাকেন্দ্রগুলোর বাইরেও প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।