★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

মুর্শিদাবাদে কংগ্রেসের পুনরুত্থান! তৃণমূল-বিজেপিকে ধরাশায়ী করে ৮ হাজার ভোটে জয়ী কংগ্রেসের মোতাব হোসেন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মুর্শিদাবাদ কি আজও সেই কংগ্রেসের গড়ই রয়ে গেল? ফরাক্কার ইভিএম কিন্তু আজ সেই সাক্ষ্যই দিচ্ছে।  তৃণমূল আর বিজেপির মরণপণ লড়াইয়ের মাঝখান দিয়ে অনেকটা নীরবেই বাজিমাৎ করে বেরিয়ে গেলেন কংগ্রেসের মোতাব হোসেন।  প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে জিতে তিনি বুঝিয়ে দিলেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের ফলাফল কিন্তু শাসকদল তৃণমূলের জন্য বড়সড় এক ধাক্কা।  বিদায়ী বিধায়ক আমিরুল ইসলামকে মানুষ স্রেফ প্রত্যাখ্যান করেছেন তা নয়, তাঁকে ঠেলে দিয়েছেন তৃতীয় স্থানে।  অন্যদিকে, বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী লড়াইতে থাকলেও শেষরক্ষা করতে পারেননি।  ১৯ রাউন্ডের দীর্ঘ গণনায় বারবার স্নায়ুর লড়াই চলেছে, কিন্তু মোতাব হোসেনের লিড শেষ পর্যন্ত অটুট থেকেছে।

কমিশন শেষ পর্যন্ত যখন ইভিএমের হিসাব সামনে নিয়ে এল, দেখা গেল মোতাব হোসেন পেয়েছেন ৬৩,০৫০ ভোট।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুনীল চৌধুরী আটকে গিয়েছেন ৫৪,৮৫৭ ভোটে।  আর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ৪৭,২৫৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে গিয়ে ঠেকেছেন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।