চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দিল্লি সরকারের অধীনে একটি সংস্থায় কাজ করার দারুন সুযোগ নিয়ে এসেছে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড (ICSIL)। এরজন্য কোনো পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এই নিয়োগ করবে।
দিল্লি স্টেট সিভিল সাপ্লাইজ কর্পোরেশন লিমিটেডে ৫ জন ‘মাল্টি টাস্কিং স্টাফ‘ (MTS) নেওয়া হবে। এই পদের জন্য প্রতি মাসে ২০,৩৭১ টাকা বেতন পাওয়া যাবে। এবং এই চাকরিটি চুক্তিভিত্তিক।
কারা আবেদন করতে পারবেন?
যারা মাধ্যমিক পাশ করেছেন, তারা সবাই এই পদের জন্য যোগ্য।
ইন্টারভিউ কবে ও কোথায়?
সরাসরি ইন্টারভিউ বা ওয়াক-ইন-ইন্টারভিউ হবে আগামী ১১ মে, ২০২৬ তারিখে। সকাল ১০:৩০টা থেকে ১১:৩০টার মধ্যে পৌঁছাতে হবে
ঠিকানা: আইসিএসআইএল (ICSIL) প্রশাসনিক ভবন, দ্বিতীয় তলা, পোস্ট অফিসের উপরে, ওখলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ফেজ-৩, নয়াদিল্লি-১১০০২০।
তবে মনে রাখবেন, ইন্টারভিউতে অংশ নিতে হলে প্রার্থীদের আগেভাগেই অনলাইনে নাম রেজিস্ট্রার করতে হবে। রেজিস্ট্রেশন ফি দিতে হবে ৫৯০ টাকা।
Intelligent Communication Systems India Ltd (ICSIL) MTS Recruitment Notification 2026: PDF Download

