তৃণমূল বিরোধী মন্তব্যে সাসপেন্ড সেই পুলিশকর্মী কি এখন বড় অফিসার? ভাইরাল পোস্ট নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বঙ্গ রাজনীতিতে পালাবদলের আবহে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে একটি খবর, তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে সাসপেন্ড হওয়া কলকাতা পুলিশের কনস্টেবল রামকৃষ্ণ কয়ালকে নাকি চাকরিতে ফিরিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে।  এমনকি দাবি করা হচ্ছে, কনস্টেবল থেকে তিনি এখন সরাসরি সাব-ইন্সপেক্টর! এই ভাইরাল দাবি ঘিরে যখন রাজ্য রাজনীতিতে গুঞ্জন তুঙ্গে, অবশেষে এই বিতর্কিত ইস্যু নিয়ে মুখ খুলল কলকাতা পুলিশ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মূলত ঘটনার সূত্রপাত হয় কিছুদিন আগে কলকাতা পুলিশের কনস্টেবল রামকৃষ্ণ কয়াল একটি ভিডিও বার্তায় তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন।  সেখানে তিনি দাবি করেছিলেন, “তৃণমূল জেতা মানেই জিহাদি শক্তির জয়।” একটি নির্দিষ্ট ধর্মকে নিয়েও তাঁর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়।  সেই সময় পুলিশি ডিসিপ্লিন ভাঙার অভিযোগে তাঁকে তৎক্ষণাৎ সাসপেন্ড করেছিল কলকাতা পুলিশ।

সম্প্রতি সরকার পরিবর্তনের পর নেটপাড়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে নতুন সরকার আসার পরেই রামকৃষ্ণ কয়ালকে সসম্মানে চাকরিতে ফেরানো হয়েছে এবং তাঁকে পদোন্নতি দিয়ে ‘SI’ করা হয়েছে।  কিন্তু আজ কলকাতা পুলিশের পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন‘ বলে জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই ধরণের অপপ্রচারের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে এবং যারা এই গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা শুরু হয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।