স্কুল ও মন্দিরের পাশে আর থাকবে না মদের দোকান: তামিলনাড়ু সরকারের কড়া নির্দেশ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এক বড় পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়(থালাপতি)।  এদিন জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি থাকা ৭১৭টি সরকারি মদের দোকান (TASMAC) স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।  আগামী ১৪ দিনের (দুই সপ্তাহ) মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য কড়া নির্দেশ জারি করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বর্তমানে রাজ্যে চালু থাকা ৪,৭৬৫টি মদের দোকানের মধ্যে ৭১৭টি দোকান এমন জায়গায় অবস্থিত যা সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি করছে।  এর মধ্যে ২৭৬টি দোকান মন্দিরের কাছে, ১৮৬টি স্কুল-কলেজের আশেপাশে এবং ২৫৫টি দোকান ব্যস্ত বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় রয়েছে।

জানা গেছে স্কুল, কলেজ বা ধর্মীয় উপাসনালয়ের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান থাকা পরিবেশ ও সামাজিক শৃঙ্খলার জন্য হানিকর।  সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মুখ্যমন্ত্রী এই কঠোর অবস্থান নিয়েছেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।