আধুনিক প্রশাসনের সংজ্ঞাই কি বদলে দিচ্ছেন থালাপ্যাথি বিজয়? রাজ্য সচিবালয়ের প্রোটোকল ভেঙে নিজের ব্যক্তিগত আধ্যাত্মিক পরামর্শদাতা রিকি রাধন পণ্ডিতকে মুখ্যমন্ত্রীর বিশেষ কার্যনির্বাহী আধিকারিক (OSD) পদে বসিয়ে তামিল রাজনীতিতে বড়সড় তোলপাড় ফেলে দিলেন মুখ্যমন্ত্রী।
মূলত গত বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের জয় নিয়ে রাধন পণ্ডিতের করা নিখুঁত ভবিষ্যদ্বাণী রাজনৈতিক মহলে তাঁকে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। তাঁর সেই বিশেষ গণনা ও দূরদর্শিতার প্রতি গভীর আস্থা রেখেই মুখ্যমন্ত্রী এবার তাঁকে সরাসরি নিজের রাজনৈতিক পরামর্শদাতার আসনে বসালেন। সরকারিভাবে জানানো হয়েছে, রাজনৈতিক সমন্বয় এবং রণকৌশলগত বিষয়গুলি দেখভাল করবেন তিনি।

