রেলে বিশাল নিয়োগ: ১৯,৯০০ টাকা বেতনে ১১ হাজারেরও বেশি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের দারুণ সুযোগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভারতীয় রেলের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সারা দেশ জুড়ে মোট ১১,১২৭টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  রাজ্যের শিলিগুড়ি, মালদা এবং কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন রেলওয়ে জোনে এই নিয়োগ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগ্রহী প্রার্থীরা আগামীকাল ১৫ মে, ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।  এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৪ জুন, ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।  এর পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।  তবে যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কিংবা বি.টেক ডিগ্রি অর্জন করেছেন, তারাও এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

বয়সসীমা:
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, যদিও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল:
প্রথম‌ অবস্থায় বেতন হবে ১৯ হাজার ৯০০ টাকা ।

নিয়োগ পদ্ধতি:
নিয়োগ হবে মূলত তিনটি ধাপে হবে—প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট-১ (CBT-1), এরপর কম্পিউটার বেস্ট টেস্ট-২ (CBT-2) এবং কম্পিউটার বেস্ট অ্যাপটিটিউড টেস্ট (CBAT)।  এই লিখিত ও বুদ্ধিবৃত্তিক পরীক্ষায় পাশ করলে প্রার্থীদেরকে মেডিকেল পরীক্ষা (A-1 স্ট্যান্ডার্ড) সম্মুখীন হতে হবে, যেখানে শারীরিক সুস্থতা এবং চোখের দৃষ্টিশক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।  গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পদে কোনো ইন্টারভিউ নেওয়া হয় না।

আবেদন ফি:
আবেদনের জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা এবং সংরক্ষিত ও মহিলা প্রার্থীদের ২৫০ টাকা ফি দিতে হতে পারে।

আবেদন কিভাবে করবেন:
প্রার্থীদের রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in থেকে অনলাইনে আবেদন করতে হবে।

RRB Loco Pilot (ALP) Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।