NFL Job 2026: ৫২,০০০ টাকা পর্যন্ত বেতন! এনএফএল (NFL)-এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন কারা করতে পারবে আবেদন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড (National Fertilizers Limited)২০২৬ সালের জন্য নন-এক্সিকিউটিভ (ওয়ার্কার লেভেল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  সংস্থার মার্কেটিং ডিভিশনে “ফিল্ড রিপ্রেজেন্টেটিভ এনডিএসসি সেন্টার ইনচার্জ” পদে মোট ৪০ জন কর্মী নিয়োগ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এরজন্য অনলাইনে আবেদন করতে হবে।  যদিও ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে গত ১৩ মে থেকে এবং আবেদন চলবে আগামী ১২ জুন পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে এগ্রিকালচার (কৃষি) বা এগ্রিকালচার এর যেকোনো সাব-ডিসিপ্লিনে অন্তত ০২ বছরের রেগুলার ফুল-টাইম ডিপ্লোমা অথবা পলিটেকনিক ডিগ্রি থাকা লাগবে।

বয়সসীমা:
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।  তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল: প্রতি মাসে ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা পাবে, এর পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা।

আবেদন ফি: জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২০০ টাকা এবং এক্সট্রা ব্যাংক চার্জ দিতে হবে।  এছাড়া বাকি আবেদনকারীদের জন্য আবেদন ফি দিতে হবে না।

আবেদন কিভাবে করবেন:
আবেদন করার জন্য প্রার্থীকে সরাসরি এনএফএল এর অফিশিয়াল ওয়েবসাইট www.nationalfertilizers.com এ গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি:
এই নিয়োগ পদ্ধতিতে কোনো ইন্টারভিউ নেবে না। প্রার্থীদের মেধা যাচাই করা হবে অফলাইন ওএমআর (OMR) ভিত্তিক পরীক্ষার মাধ্যমে।

পরীক্ষা পদ্ধতি:
ওএম‌আর পদ্ধতিতে পরীক্ষা হবে , মোট ১৫০ নম্বরের, যার মধ্যে ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট বিষয় (কৃষি) থেকে এবং ৫০ নম্বর থাকবে সাধারণ ইংরেজি, অঙ্ক ও জেনারেল নলেজের ওপর।  তবে এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।  এবং রাজ্যের প্রার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্র কলকাতাতেই থাকবে বলে জানিয়েছে বিজ্ঞপ্তিতে।

National Fertilizers Limited (NFL) Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।