রাজ্যের চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। দীর্ঘ দুই বছরের প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS Preliminary 2024) পরীক্ষার দিন ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে সরকারিভাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কবে অনুষ্ঠিত হবে পরীক্ষা?
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, আগামী ১৪ই জুন, ২০২৬ রবিবার রাজ্যজুড়ে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা রাখা হয়েছে দুপুর ১২টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের মনে রাখতে হবে, গেট বন্ধ হওয়ার সময় অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।
কবে থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড?
পরীক্ষার্থীরা আগামী ৪ঠা জুন, ২০২৬ থেকে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিংক হলো— https://psc.wb.gov.in
সাধারণত তিনটি ধাপে WBCS এই নিয়োগ সম্পন্ন হয় প্রথমে প্রিলিমিনারি, তারপর মেইন পরীক্ষা এবং সবশেষে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এই পরীক্ষার মাধ্যমেই রাজ্যের গ্রুপ A, B, C ও D স্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ করা হয়।

