★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

পরের মাস থেকে ইমাম-মুয়াজ্জিম ও পুরোহিত ভাতা বন্ধ করছে রাজ্য, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে নতুন সরকার গঠনের পর নবান্নে আয়োজিত দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী জুন মাস থেকে রাজ্যে ইমাম-মুয়াজ্জিম এবং পুরোহিত ভাতা পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রদত্ত যাবতীয় আর্থিক ভাতা বা অনুদান ও প্রকল্প রদ করার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।  এই ঘোষণার পর থেকেই রাজ্যে পুরোহিত ও ইমাম ভাতা নিয়ে রাজনৈতিক তরজা নতুন করে তুঙ্গে উঠেছে।

তবে এদিন তিনি জানান মে মাস পর্যন্তই ইমাম- মুয়াজ্জিন ও পুরোহিত এই ভাতা গুলো পাবেন।  এরপর অর্থাৎ আগামী ১ জুন থেকে ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে দেওয়া এই আর্থিক সহায়তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।  তবে জানা গেছে ধর্মীয় ভাতা বন্ধ হলেও ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য চালু থাকা কোনো শিক্ষামূলক স্কলারশিপ বা অনুদান বন্ধ করা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।