আপনার বাড়িতে কি এখনও পাকা শৌচাগার নেই? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যোগ্য পরিবারগুলো শৌচাগার নির্মাণের জন্য আর্থিক সহায়তা পাবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে।
কীভাবে শৌচাগারের জন্য আবেদন করবেন? আবেদন করতে কী কী নথি লাগবে? কারা এই সুবিধা পাওয়ার যোগ্য? সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হচ্ছে। এরই মধ্যে বাড়িতে শৌচাগার না থাকা পরিবারগুলোর জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি জানান, যেসব পরিবারের বাড়িতে এখনও শৌচাগার নেই, তাদের জন্য সরকার শৌচাগার নির্মাণে সহায়তা করবে। তবে এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম সম্পর্কেও তিনি বিস্তারিত তথ্য দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই সুবিধার জন্য আবেদন করবেন।
অফলাইনে কীভাবে শৌচাগার (Toilet) পাওয়ার জন্য আবেদন করবেন?
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শহরাঞ্চল (Urban Area)-এ বসবাসকারী যেসব পরিবারের নিজস্ব জমি রয়েছে কিন্তু এখনও শৌচাগার নেই, তাঁরা সরকারি সহায়তায় শৌচাগার নির্মাণের জন্য আবেদন করতে পারবেন।
এর জন্য আবেদনকারীদের নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করতে হবে। আবেদনপত্র সংশ্লিষ্ট পৌরসভা (Municipality) বা কর্পোরেশন অফিস থেকে পাওয়া যাবে। এছাড়াও স্থানীয় বিধায়কের (MLA) অফিস থেকেও ফর্ম সংগ্রহ করতে পারবেন আবেদনকারীরা।
ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের শৌচাগার নির্মাণে সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
শৌচাগারের জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন? (Urban Toilet Yojana Online Apply 2026)
যদি আপনি অনলাইনের মাধ্যমে Individual Household Latrine (IHHL) প্রকল্পে আবেদন করতে চান, তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুন—
ধাপ ১: প্রথমে Individual Household Latrine (IHHL) Application-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এছাড়াও নিচে সরাসরি লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেও অনলাইন আবেদন পোর্টালে আসতে পারবেন।
ধাপ ২: হোমপেজে গিয়ে “New Applicant” অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: এরপর Applicant Registration ফর্মে প্রয়োজনীয় তথ্য যেমন—
– নাম (Name)
– মোবাইল নম্বর (Mobile Number)
– ই-মেইল আইডি (Email ID)
– ঠিকানা (Address)
– রাজ্য (State)
ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। সফলভাবে রেজিস্ট্রেশন হলে একটি Registration ID পাবেন।
ধাপ ৪: এবার “Applicant Get One Time Password” অপশনে ক্লিক করুন।
ধাপ ৫: সেখানে Application Login ID এবং রেজিস্টার করা ই-মেইল আইডি দিয়ে “Send One Time Password”-এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর ও ই-মেইলে একটি OTP/পাসওয়ার্ড পাঠানো হবে।
ধাপ ৬: এবার হোমপেজে ফিরে Application Login অপশনে গিয়ে Login ID এবং প্রাপ্ত পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। লগইনের পর নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন সম্পন্ন হলে আবেদন ফর্মটি খুলে যাবে।
ধাপ ৭: আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য যেমন—
– আবেদনকারীর নাম
– বাবার নাম
– ঠিকানা
– মোবাইল নম্বর
– ই-মেইল আইডি
– আধার নম্বর
ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।
এছাড়াও নিম্নলিখিত নথিগুলি আপলোড করতে হবে—
– আবেদনকারীর ছবি (Passport Size Photo)
– ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
– ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান কপি
সব তথ্য সঠিকভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।
আবেদন সফলভাবে জমা হলে একটি Application Number পাবেন। ভবিষ্যতে এই নম্বর ব্যবহার করে Status অপশনে গিয়ে আপনার আবেদনপত্রের বর্তমান অবস্থা (Application Status) চেক করতে পারবেন।
IHHL (Toilet) Online Apply 2026 West Bengal Link:– Click Now

