বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করুন! চালু হলো নতুন Samarth Portal – 999

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বয়স্ক ভাতা (বৃদ্ধ ভাতা), বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করেছেন? আপনার আবেদন অনলাইনে এন্ট্রি হয়েছে, বাতিল হয়েছে নাকি অনুমোদন (Approved) পেয়েছে—এখন তা নতুন পোর্টালের মাধ্যমে সহজেই দেখতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এছাড়াও, রাজ্য সরকারের তরফ থেকে ভাতার টাকা পাঠানো হলে সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা, কোন ব্যাংকে জমা হয়েছে এবং কত টাকা এসেছে, তা এখন মোবাইল ফোন দিয়েই অনলাইনে চেক করতে পারবেন।

পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের আবেদনকারীদের জন্য বড় সুখবর।  রাজ্য সরকার One Umbrella Scheme নামে একটি নতুন পোর্টাল চালু করেছে।  এই পোর্টালের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক পেনশন প্রকল্পের আবেদনকারীরা এখন সহজেই নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস (Status) জানতে পারবেন।  তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নতুন পোর্টাল সম্পর্কে বিস্তারিত এবং কীভাবে ঘরে বসেই আবেদন স্ট্যাটাস চেক করবেন।

পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের আবেদনকারীরা এখন নতুন One Umbrella Scheme পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদনের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন।  এই পোর্টালের আওতায় রয়েছে মানবিক (প্রতিবন্ধী ভাতা), বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জয় জোহার (তফসিলি উপজাতি/ST-এর জন্য), তফসিলি উপজাতিদের বার্ধক্য ভাতা, তপশিলি বন্ধু (তফসিলি জাতি/SC-এর জন্য), এলপিপি পেনশনভোগী, এলপিপি রিটেইনার, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) পেনশন, কৃষকদের বার্ধক্য ভাতা, মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা, পুরোহিতদের জন্য রাজ্য কল্যাণ প্রকল্প এবং বস্ত্রশিল্প কর্মীদের পেনশন প্রকল্প সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প।

এখন আবেদনকারীরা খুব সহজেই জানতে পারবেন তাদের আবেদন অনুমোদিত (Approved) হয়েছে, বাতিল (Rejected) হয়েছে নাকি এখনও প্রক্রিয়াধীন (Under Process) রয়েছে।

নতুন পোর্টাল থেকে কীভাবে ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন?

নতুন Samarth (সামর্থ) পোর্টালের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা (মানবিক প্রকল্প) সহ অন্যান্য সামাজিক পেনশন প্রকল্পের স্ট্যাটাস খুব সহজেই চেক করতে পারবেন।  নিচের ধাপগুলি অনুসরণ করুন—

১) সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের Samarth (সামর্থ) অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি পোর্টালে যেতে পারবেন।

২) হোমপেজে থাকা One Umbrella Scheme বিভাগের নিচে Track Applicant Status অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Scheme অপশন থেকে যে প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান, সেটি নির্বাচন করুন।  এরপর Search Using থেকে Registered Mobile Number, Aadhaar Number অথবা Beneficiary ID নির্বাচন করুন।  তারপর নিচে প্রদর্শিত Captcha Code সঠিকভাবে লিখে Search বাটনে ক্লিক করুন।

৪) সার্চ করার পর আবেদনকারীর নাম, আইডি নম্বর এবং বর্তমান Application Status দেখতে পারবেন। আবেদন Approved, Pending নাকি অন্য কোনো অবস্থায় রয়েছে, তা এখানেই দেখা যাবে।  আবেদন অনুমোদিত হয়ে থাকলে Payment Status-এর পাশে থাকা View অপশনে ক্লিক করুন।

৫) এরপর কোন মাসে কত টাকা পাঠানো হয়েছে এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, তার সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে দেখতে পারবেন।

West Bengal Social Pension Status Check Online Link: Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।