প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি নির্মাণের জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করে। সমতল এলাকার উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা পান, আর পাহাড়ি এলাকার বাসিন্দারা পান ১ লক্ষ ৩০ হাজার টাকা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু গ্রামাঞ্চলের পরিবারের জন্য নয়; শহর এলাকায় বসবাসকারী যোগ্য পরিবারগুলিও এই প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে থাকেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আর্থিক সহায়তার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর ধাপে ধাপে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G), যার মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজকের প্রতিবেদনে আমরা জানব, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কোন কোন পরিবার পাকা বাড়ি নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। আপনার নাম উপভোক্তাদের তালিকায় রয়েছে কি না, সেটিও সহজেই অনলাইনে মোবাইলের মাধ্যমে যাচাই করতে পারবেন।
কীভাবে ধাপে ধাপে নিজের নাম তালিকায় খুঁজে দেখবেন, সেই সম্পূর্ণ প্রক্রিয়া আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তাই গুরুত্বপূর্ণ এই তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যদি আপনি এখনও আবেদন না করে থাকেন, তাহলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন।
গ্রামীণ এলাকার (PMAY-G) বাসিন্দারা সংশ্লিষ্ট বিডিও (BDO) অফিস অথবা গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আবেদন করতে পারেন। অন্যদিকে, শহরাঞ্চলের (PMAY-U) যোগ্য পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অথবা স্থানীয় পৌরসভা যোগাযোগ করে আবেদন জমা দিতে পারবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G) লিস্টে নাম চেক করার পদ্ধতি
১) সর্বপ্রথম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G)-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। আপনাদের সুবিধার্থে নিচে সরাসরি লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেও অফিসিয়াল পোর্টালে যেতে পারবেন।
২) হোম পেজে থাকা Main Menu থেকে Awaassoft অপশনে ক্লিক করুন। এরপর Report অপশনে প্রবেশ করুন।
৩) পরবর্তী পেজে Physical Progress Reports বিভাগের অধীনে থাকা House Progress Against the Target Financial Year অপশনে ক্লিক করুন।
৪) এরপর রাজ্য (State), জেলা (District), ব্লক (Block) এবং গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) নির্বাচন করে Submit বাটনে ক্লিক করুন।
৫) এবার আপনার নামের পাশে House Status কী দেখাচ্ছে তা দেখে নিন।
House Status-এর অর্থ
Completed – আপনার বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে এবং সরকারের পক্ষ থেকে নির্ধারিত সমস্ত টাকা পেয়ে গেছেন।
House Sanctioned – আপনার বাড়ি অনুমোদিত হয়েছে। টাকা পাওয়ার প্রক্রিয়া চলছে অথবা বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে/হতে চলেছে।
Proposed Site – বাড়ি নির্মাণের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে, তবে এখনও বাড়ি অনুমোদিত হয়নি বা নির্মাণকাজ শুরু হয়নি।
Pradhan Mantri Awas Yojana Gramin List Check Direct Link: Click Now
PMAY Garmin Website Link:- Click Now

