১লা জুলাই ২০২৬ (বুধবার) থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ১ কোটি ১০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা পাঠানো শুরু হয়েছে। এরই মধ্যে যাঁদের আবেদন যাচাই (Verification) সম্পন্ন হয়েছে এবং অন্নপূর্ণা প্রকল্পের ফাইনাল ভেরিফিকেশন লিস্টে নাম উঠেছে, তাঁদের নাম ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকাও পাঠানো হচ্ছে।
আপনি যদি অনলাইন বা অফলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন, তাহলে এখনই দেখে নিন আপনার নাম অন্নপূর্ণা যোজনার ফাইনাল ভেরিফিকেশন লিস্টে (Approved Beneficiaries For Annapurna Yojana) রয়েছে কি না। এছাড়াও আপনার এলাকায় কতজন মা-বোনের আবেদন অনুমোদিত (Approved) হয়েছে, সেই সম্পূর্ণ তালিকাও মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সহজেই দেখতে পারবেন। কীভাবে লিস্ট দেখবেন এবং প্রয়োজনীয় সব তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
জানিয়ে রাখা ভালো, এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত রাজ্যের সব জেলার অন্তর্গত ব্লক ও পৌরসভার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়নি। তবে ধাপে ধাপে বিভিন্ন ব্লক ও পৌরসভার সংশ্লিষ্ট পোর্টালে আবেদনকারীদের ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করা হচ্ছে। খুব শিগগিরই রাজ্যের সব জেলার অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত তালিকা সরকারি পোর্টালে প্রকাশ করা হবে। এর ফলে আবেদনকারীরা সহজেই জানতে পারবেন তাঁদের আবেদন অনুমোদিত হয়েছে কি না, কারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, কারা পাচ্ছেন না এবং আবেদন বাতিল হলে তার কারণ কী।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার। এই প্রকল্পে অফলাইনের পাশাপাশি অনলাইন পোর্টালের মাধ্যমেও আবেদন করা যায়। যেসব মহিলা সরকারি চাকরিতে কর্মরত নন এবং আয়কর প্রদান করেন না, তাঁরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
অন্নপূর্ণা প্রকল্পের ফাইনাল ভেরিফিকেশন লিস্ট প্রকাশ, দেখে নিন আপনার নাম – Annapurna Yojana Approved Beneficiaries Name List West Bengal 2026
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফাইনাল ভেরিফিকেশন লিস্ট এখনও রাজ্যের সব জেলার জন্য প্রকাশিত হয়নি। বর্তমানে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার আবেদনকারীদের ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পৌরসভার পোর্টালে গিয়ে Annapurna Yojana অপশনে ক্লিক করুন। এরপর Ward No নির্বাচন করে সংশ্লিষ্ট ওয়ার্ডে ক্লিক করলেই আবেদনকারীদের তালিকা দেখতে পারবেন। সেখানে আপনার নাম রয়েছে কি না, তা সহজেই যাচাই করে নিন।
এছাড়াও খুব শিগগিরই অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে প্রকল্পের সুবিধাপ্রাপ্ত উপভোক্তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের নাম এবং আবেদন বাতিলের কারণও প্রকাশ করা হতে পারে। তাই নিয়মিত অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল, আপনার জেলার সরকারি ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পৌরসভার পোর্টাল ভিজিট করে সর্বশেষ আপডেট দেখে নিন।
Annapurna Yojana Official Portal Link:- Click Now
Jangipur Municipality Website Link:- Click Now

