পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জমি সংক্রান্ত পরিষেবাকে আরও স্বচ্ছ, ঝামেলামুক্ত ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ জুলাই ২০২৬ তারিখে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জারি করা নতুন নোটিফিকেশন অনুযায়ী, এখন থেকে অনলাইনে জমির খতিয়ান (Record-of-Rights) এবং প্লট ইনফরমেশনের (Plot Information) ডিজিটালি স্বাক্ষরিত (Digitally Signed) কপি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
এর ফলে নাগরিকদের আর অনলাইনে খতিয়ান বা প্লট তথ্য পাওয়ার জন্য Application Fee কিংবা Authentication Fee দিতে হবে না।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান,
নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই খতিয়ান (Record-of-Rights) এবং জমির দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে Application Fee (Enquiry Charges) আদায় করত, তা আনুষ্ঠানিকভাবে মকুব করা হয়েছে। এখন থেকে সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে ডিজিটালি স্বাক্ষরিত খতিয়ান ও প্লট তথ্য ডাউনলোড করতে পারবেন।
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ জমির মালিক, বিশেষ করে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। “আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য—এখন মাত্র এক ক্লিকের দূরত্বে।”
নতুন নোটিফিকেশনে কী কী পরিবর্তন হয়েছে?
পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী—
- অনলাইনে খতিয়ান (ROR) ডাউনলোড সম্পূর্ণ বিনামূল্যে।
- ডিজিটালি সই করা (Digitally Signed) কপির জন্য কোনও Application Fee লাগবে না।
- Authentication Fee-ও সম্পূর্ণ মকুব করা হয়েছে।
- প্লট ইনফরমেশনের সফট কপিও বিনামূল্যে পাওয়া যাবে।
- মোবাইল কিংবা কম্পিউটার থেকেই ডাউনলোড করা যাবে।
- ডিজিটাল কপি সরকারি কাজে ব্যবহারযোগ্য।
তবে যদি কেউ অফিস থেকে সার্টিফাইড হার্ড কপি (Printed Certified Copy) নিতে চান, সেক্ষেত্রে সরকারের নির্ধারিত ফি আগের মতোই প্রযোজ্য থাকবে।
আগে কত টাকা লাগত?
এর আগে অনলাইনে জমির খতিয়ান বা প্লট তথ্য ডাউনলোড করতে Application Fee এবং Authentication Fee দিতে হতো। অনেক ক্ষেত্রেই খতিয়ানের পৃষ্ঠাসংখ্যা অনুযায়ী খরচও বাড়ত। নতুন নোটিফিকেশন কার্যকর হওয়ার পর অনলাইনে ডিজিটাল কপি ডাউনলোডের জন্য আর কোনও টাকা লাগবে না।
কারা এই সুবিধা পাবেন?
এই সুবিধা পাবেন—
- পশ্চিমবঙ্গের সমস্ত জমির মালিক
- কৃষক
- উত্তরাধিকারসূত্রে জমির মালিকরা
- যাঁদের জমির খতিয়ান অনলাইনে উপলব্ধ রয়েছে
অনলাইনে জমির খতিয়ান ডাউনলোড করার জন্য কী কী লাগবে?
- জেলা (District)
- ব্লক (Block)
- মৌজা (Mouza)
- খতিয়ান নম্বর (Khatian Number)
- ঠিকানা (Address)
- প্রয়োজনে মালিকের নাম ও বাবার কিংবা স্বামীর নাম ( Name & Father /Husband Name)
কীভাবে অনলাইনে জমির খতিয়ান ডাউনলোড করবেন?
ধাপ ১
বাংলারভূমি (Banglarbhumi) অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এরপর Sign Up এ ক্লিক করে নাম, ঠিকানা, মোবাইল ও পাসওয়ার্ড উল্লেখ করে রেজিস্ট্রেশন করুন। এরপর Sign In এ ক্লিক করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড উল্লেখ করে OTP যাচাই করে লগইন করুন।
ধাপ ২
এরপর বাংলারভূমি পোর্টালের হোম পেজে থাকা Citizen Services অপশনে ক্লিক করুন।
ধাপ ৩
এরপর Service Delivery অপশনে ক্লিক করে ROR Request এ ক্লিক করুন।
ধাপ ৪
পরবর্তী পেজে জেলা, ব্লক, মৌজা এবং খতিয়ান নম্বর, নাম ও ঠিকানা লিখুন। এরপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
ধাপ ৫
আবেদন হয়ে গেলে একটি ROR Request নম্বর পেয়ে যাবেন, যা দিয়ে ডিজিটাল খতিয়ান অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আবেদন এপ্রুভ হলে রেজিস্ট্রার মোবাইল নম্বরে GRN No & ROR নম্বর পেয়ে যাবেন।
ধাপ ৬
খতিয়ান অনলাইন ডাউনলোড করার জন্য Citizen Service এ ক্লিক করে GRN Search এ ক্লিক করুন। পরবর্তী পেজে Request Type থেকে ROR/PI/MAP সিলেক্ট করুন। এরপর নিচে GRN No, ROR Application No ও ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিটে ক্লিক করে Online Khatian Download করে নিন PDF File টি।
প্লট ইনফরমেশন কীভাবে ডাউনলোড করবেন?
একইভাবে Citizen Services থেকে Plot Information Request অপশনে গিয়ে—
- জেলা নির্বাচন করুন
- ব্লক নির্বাচন করুন
- মৌজা নির্বাচন করুন
- প্লট নম্বর লিখুন
- এরপর নাম, ঠিকানা ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করে Submit করলেই আবেদন হয়ে যাবে।
- আবেদন হয়ে গেলে Application নম্বর পেয়ে যাবেন, এরপর ডিজিটাল কপি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
ডিজিটাল খতিয়ানের সুবিধা
- সম্পূর্ণ বিনামূল্যে।
- ডিজিটালি স্বাক্ষরিত হওয়ায় আলাদা করে সই করানোর প্রয়োজন নেই।
- ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে ডাউনলোড করা যায়।
- সময় ও অর্থ—দুইই সাশ্রয় হয়।
- সরকারি পরিষেবায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
- কৃষক ও সাধারণ মানুষ দ্রুত জমির তথ্য পাবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
শুধুমাত্র অনলাইনে উপলব্ধ ডিজিটাল খতিয়ান ও প্লট ইনফরমেশনের সফট কপি বিনামূল্যে পাওয়া যাবে। তবে সার্টিফাইড হার্ড কপি (Printed Copy) নেওয়ার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ফি প্রযোজ্য থাকবে। নতুন নিয়ম ২ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। যদি আপনার খতিয়ান এখনও ডিজিটাল ডাটাবেসে উপলব্ধ না থাকে বা সার্টিফাইড হার্ড কপি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া ও ফি প্রযোজ্য হবে।
বাংলারভূমি পোর্টাল লিংক – BamglarBhumi Poratl Link:- Click Now

