পশ্চিমবঙ্গের কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল (WBCAP)-এর মাধ্যমে প্রথম পর্বের ভর্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ, ৭ জুলাই ২০২৬ থেকে দ্বিতীয় পর্বের (Phase 2) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যেসব পড়ুয়া প্রথম পর্বে ভর্তি হতে পারেননি বা কোনও আসন পাননি, তাঁরা আজ থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রথম পর্বে রেকর্ড সংখ্যক ভর্তি
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম পর্বে মোট ৩,০৮,৭৯৩ জন ছাত্র-ছাত্রী কলেজে ভর্তি হয়েছে। গত শিক্ষাবর্ষে (২০২৫-২৬) এই সংখ্যা ছিল ২,৫৭,৪২৯। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের তুলনায় ছাত্রীদের ভর্তির হার ২৬.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত।
মুখ্যমন্ত্রীর বার্তা
মুখ্যমন্ত্রী সকল নবীন ছাত্র-ছাত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে, নতুন শিক্ষাবর্ষের ক্লাস ৭ জুলাই ২০২৬ থেকে শুরু হচ্ছে। তিনি আরও জানান, যাঁরা এখনও ভর্তি হতে পারেননি, তাঁদের নিরাশ হওয়ার কোনও কারণ নেই। আজ থেকেই দ্বিতীয় পর্বের আবেদন শুরু হয়েছে। সকল যোগ্য পড়ুয়াকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।
আজ থেকেই শুরু দ্বিতীয় পর্বের আবেদন
আজ ৭ জুলাই ২০২৬ থেকে WBCAP পোর্টালে দ্বিতীয় পর্বের আবেদন শুরু হয়েছে। প্রথম পর্যায়ে আসন না পাওয়া, ভর্তি না হওয়া অথবা নতুন আবেদনকারী— সকল যোগ্য প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
কোথায় আবেদন করবেন?
রাজ্যের কেন্দ্রীয় ভর্তি পোর্টাল WBCAP-এর মাধ্যমে আবেদন করতে হবে। এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের ৪৬০টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং ১৭টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তি সম্পন্ন হচ্ছে।
WBCAP 2026 Mop-up পর্যায়ের গুরুত্বপূর্ণ তারিখ
৭ জুলাই থেকে ১৬ জুলাই ২০২৬: Mop-up পর্যায়ে রেজিস্ট্রেশন ও আবেদন করা যাবে।
১৯ জুলাই ২০২৬: মেধাতালিকা (Merit List) এবং আসন বরাদ্দের তালিকা (Allocation List) প্রকাশ করা হবে।
১৯ জুলাই থেকে ২২ জুলাই ২০২৬: আসন বরাদ্দ পাওয়া প্রার্থীদের ভর্তি (Admission) সম্পন্ন করতে হবে।
WBCAP College Admission Online Apply Link:- Apply Now

