Krishak Bandhu Verification Form 2026 PDF: কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু, টাকা পেতে জমা দিতে হবে আধার-ভোটার-ব্যাংকের নথি, দেখে নিন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে ৩ জুলাই ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে।  এই নির্দেশে জানানো হয়েছে, যে সমস্ত কৃষক বন্ধু এতদিন ধরে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছিলেন এরকম সমস্ত বর্তমান উপভোক্তার আবেদন Verification, Rationalization এবং Revalidation করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাজ্যের প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দিতে এই বিশেষ যাচাই এর কাজ শুরু করছে রাজ্য সরকার।  নতুন নির্দেশ অনুযায়ী উপভোক্তাদের তথ্য PM-KISAN ডাটাবেস, আধার, ভোটার কার্ড, জমির রেকর্ড, ব্যাংক অ্যাকাউন্ট, আয়কর এবং সরকারি চাকরি বা পেনশনের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে, এরপর যোগ্য ও অযোগ্য বাছাই করবেন কৃষি দপ্তর।

কেন এই কৃষক বন্ধু নগুন প্রকল্পের ভেরিফিকেশন?

নেটিশ অনুযায়ী জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করতেই এই রাজ্যব্যাপী যাচাই অভিযান শুরু হয়েছে।

কী কী যাচাই করা হবে?

সরকারি সার্কুলার অনুযায়ী জানা গেছে,

  • PM-KISAN ডাটাবেসের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে।
  • আধার নম্বর যাচাই হবে।
  • ভোটার কার্ড (EPIC) যাচাই হবে।
  • জমির রেকর্ড পরীক্ষা করা হবে।
  • ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই হবে।
  • NPCI ভ্যালিডেশন করা হবে।
  • আয়করদাতা কিনা দেখা হবে।
  • সরকারি চাকরি বা সরকারি পেনশন পান কিনা যাচাই হবে।
  • ডুপ্লিকেট আবেদন আছে কিনা পরীক্ষা করা হবে।

মাঠ পর্যায়ে কী হবে?

সরকারি কর্মীরা বাড়ি বা মাঠ পর্যায়ে গিয়ে উপভোক্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন।
যে তথ্য নেওয়া হবে—

  • উপভোক্তার নাম
  • স্বামী/স্ত্রীর তথ্য
  • আধার নম্বর
  • ভোটার কার্ড নম্বর
  • ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
  • জমির বিবরণ

কোন কোন নথি জমা দিতে হবে ফর্মের সাথে?

ভেরিফিকেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে—

  • উপভোক্তার আধার কার্ডের ফটোকপি
  • স্বামী/স্ত্রীর আধার কার্ড (বিবাহিত হলে)
  • উপভোক্তার ভোটার কার্ড
  • স্বামী/স্ত্রীর ভোটার কার্ড (বিবাহিত হলে)
  • জমির ROR (Record of Rights)-এর কপি
  • উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট/পাসবুকের কপি
  • স্বামী/স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের কপি (বিবাহিত হলে)

কারা বিশেষভাবে কৃষক বন্ধুর যাচাইয়ের আওতায় থাকবেন?

সরকার নিম্নলিখিত ব্যক্তিদেরও বিশেষভাবে চিহ্নিত করবে – 

  • মৃত উপভোক্তা
  • অন্যত্র চলে গেছেন এমন ব্যক্তি
  • ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তি
  • অনুপস্থিত (Absentee) ভোটার
  • SIR-2026-এ চিহ্নিত ব্যক্তি
  • যাঁদের CAA আবেদন বিচারাধীন
  • যাঁরা SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন

ভেরিফিকেশনের পরে কী হবে?

কৃষক বন্ধুতে আবেদনকারী উপভোক্তার সকল তথ্য যাচাইয়ের পর—

  • পোর্টালে তথ্য আপলোড করা হবে।
  • যাচাইকারী কর্মকর্তা আবেদন Verified হিসেবে চিহ্নিত করবেন।
  • এরপর Assistant Director of Agriculture (ADA) বা অনুমোদিত কর্তৃপক্ষ আবেদন অনুমোদন অথবা বাতিল করবেন।

কত দিনের মধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ভেরিফিকেশন বা যাচাই এর কাজ শেষ হবে?

সরকারের নির্দেশ অনুযায়ী, পর্যাপ্ত কর্মী পাওয়া গেলে চার সপ্তাহের মধ্যে এই যাচাই অভিযান শেষ করার চেষ্টা করা হবে।  আরও বিস্তারিত জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন।

Krishak Bandhu Field Verification ANNEXURE 1 Form PDF Download Link:- Download Now

Krishak Bandhu Verification Form PDF Download: Download Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।