D.El.Ed Admission 2026 West Bengal: পশ্চিমবঙ্গে সরকারি কলেজে D.El.Ed ভর্তির আবেদন শুরু, যোগ্যতা, বয়সসীমা, ফি ও আবেদন পদ্ধতি জানুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনার কি প্রাইমারী স্কুলে শিক্ষকতা করার স্বপ্ন! তাহলে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি 2 বছরের D.El.Ed কোর্স সম্পন্ন সার্টিফিকেট থাকতে হবে।  তবে চিন্তার কিছু নেই, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফ থেকে 2026-2028 শিক্ষাবর্ষের দুই বছরের D.El.Ed. (Diploma in Elementary Education) কোর্সে ভর্তির অনলাইন আবেদন জমা নেওয়া হচ্ছে।  3 জুলাই 2026, দুপুর 12টা থেকে West Bengal D.El.Ed 2026 Admission শুরু হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কারা D.EL.Ed 2026 কোর্সে আবেদন করতে পারবেন?

NCTE Regulations, 2014 অনুযায়ী—

  • উচ্চমাধ্যমিক (10+2) বা সমমান পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর থাকলে আবেদন করা যাবে।
  • এছাড়াও SC, ST, OBC, PwD ও Ex-Servicemen প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে 45% নম্বর থাকলেও আবেদন জানাতে পারবেন।

D.El.Ed 2026 ভর্তির বয়সের মানদণ্ড

নেটিশে জানানো হয়েছে, 2026 সালের 1 জুলাই অনুযায়ী সর্বোচ্চ বয়স হতে হবে—

  • সাধারণ (General): 35 বছর
  • SC/ST: 40 বছর
  • OBC: 38 বছর
  • PwD: 45 বছর
  • Ex-Servicemen: 55 বছর

তবে 03 সেপ্টেম্বর 2001-এর আগে নিয়োগপ্রাপ্ত নির্দিষ্ট কর্মরত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা প্রযোজ্য হবে না (প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে)।

মাধ্যম (Medium) সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম

আবেদনকারীকে উচ্চমাধ্যমিকে যে ভাষায় পড়াশোনা করেছেন, সেই ভাষার মাধ্যমের D.El.Ed. প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

উদাহরণস্বরূপ—

  • বাংলা মাধ্যমে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিকে বাংলা (100 নম্বর) এবং ইংরেজি থাকতে হবে।
  • হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি মাধ্যমের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
  • অন্য মাধ্যমের প্রতিষ্ঠানে আবেদন বা ভর্তি করলে সেই ভর্তি বাতিল হতে পারে।

সংরক্ষিত আসন (Reservation)

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে,

  • SC/ST/OBC/PwD/Ex-Servicemen – সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ বরাদ্দ থাকবে।
  • Vocational Course প্রার্থীদের জন্য – 4% আসন।
  • Self-financed প্রতিষ্ঠানে Management Quota – 10%।
  • EWS প্রার্থীদের জন্য – 10% আসন সংরক্ষিত।
  • নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য পৃথক সংরক্ষণ থাকবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি – D.El.Ed 2026 Admission Documents Required

আবেদনের সময় নিম্নলিখিত নথি আপলোড করতে হবে—

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • উচ্চমাধ্যমিকের মার্কশিট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • স্ক্যান করা স্বাক্ষর
  • SC/ST/OBC সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • PwD সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • Ex-Servicemen Certificate/Service Book/Pension Book (প্রযোজ্য ক্ষেত্রে)
  • নির্দিষ্ট ক্ষেত্রে Domicile Certificate
  • আবেদনকারীর আধার নম্বর (না থাকলে বাবা/মা/আইনগত অভিভাবকের আধার নম্বর)

মেধাতালিকা (D.El.Ed 2026 Merit List) কীভাবে তৈরি হবে?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধাতালিকা উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে।  যেখানে Best Five নিয়ম প্রযোজ্য, সেখানে EVS (যদি ঐচ্ছিক বিষয় না হয়) বাদ দিয়ে সর্বোচ্চ পাঁচটি বিষয়ের নম্বরের গড় শতাংশ হিসাব করা হবে।  মেরিট লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।  এছাড়াও বিস্তারিত আপডেট জানতে WBBPE এর অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন।

আবেদন ফি – D.El.Ed 2026 Admission Fees

  • General / Ex-Servicemen / In-Service Teacher / Vocational – 1000 টাকা।
  • OBC – 750 টাকা।
  • SC / ST / PwD – 500 টাকা।

কীভাবে আবেদন করবেন? – D.El.Ed 2026 Admission Process

1) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।  আপনাদের সুবিধার্থে নিচে লিংকটি দেওয়া হয়েছে।

2) এরপর “Online Application for Admission to Two-Year D.El.Ed. Course (Regular Mode) for the Session 2026-2028” লিঙ্কে ক্লিক করুন।

3) এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।

4) প্রয়োজনীয় সমস্ত নথি সঠিকভাবে আপলোড করুন।

5) আবেদন ফি অনলাইনে জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করুন।

আবেদন বাতিল হতে পারে যেসব কারণে

  • অসম্পূর্ণ আবেদন
  • ভুল বা জাল তথ্য প্রদান
  • অস্পষ্ট নথি আপলোড
  • পর্ষদের নিয়ম লঙ্ঘন

তবে মনে রাখবেন, প্রয়োজনে WBBPE ভর্তি সম্পন্ন হওয়ার পরেও আবেদন বা ভর্তি বাতিল করতে পারে।

নেটিশে আীও জানানো হয়েছে, আবেদনপত্রে অবশ্যই একটি WhatsApp-সহ মোবাইল নম্বর এবং সক্রিয় ই-মেল আইডি দিতে হবে।  শুধুমাত্র NCTE স্বীকৃত ও WBBPE-অধিভুক্ত প্রতিষ্ঠানেই ভর্তি হবে।  প্রতিটি প্রতিষ্ঠানের আসন সংখ্যা ও অন্যান্য তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

হেল্পলাইন নম্বর

আবেদন করার সময় কোনো সমস্যা কিংবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে পারবেন।

9883480660
8902081201

West Bengal D.El.Ed 2026 Admission Notification: PDF Download 

West Bengal D.El.Ed 2026-28 Admission Online Apply Link:- Apply Now 

West Bengal Board Of Primary Education Website Link:- Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।