এসআইআর বিতর্কের মাঝেই নতুন ভোটার তালিকা প্রকাশ! Supplement 3 Voter List PDF Download 2026

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে চলা বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন ২০২৭ সালের ভোটার তালিকার তৃতীয় সাপ্লিমেন্ট (Supplement-3) তালিকা প্রকাশ করেছে।  প্রতি বছরের মতো জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর এই চার দফায় যে সাপ্লিমেন্ট তালিকা প্রকাশ করা হয়, এটি তারই তৃতীয় সংস্করণ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই তালিকায় মূলত তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁরা সম্প্রতি ফর্ম-৬ জমা দিয়ে নতুন ভোটার হওয়ার আবেদন করেছিলেন এবং যাঁদের আবেদন অনুমোদিত হয়েছে।  পাশাপাশি যাঁরা ফর্ম-৮ এর মাধ্যমে ভোটার তথ্য সংশোধন বা অন্যত্র স্থানান্তরের আবেদন যাঁরা করেছিলেন, তাঁদের অনুমোদিত পরিবর্তনও এই তালিকায় প্রতিফলিত হয়েছে।

অন্যদিকে, যাঁদের বিরুদ্ধে ASDD (Absent, Shifted, Dead, Duplicate) এর ভিত্তিতে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাঁদের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে না।  একইভাবে, যাঁদের নাম আপাতত বাদ পড়া (Excluded) তালিকায় রয়েছে, তাঁদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

নিজেদের নাম এই নতুন সাপ্লিমেন্ট তালিকায় রয়েছে কি না তা সহজেই যাচাই করতে পারবেন।

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়াকে ঘিরে বিতর্ক এখনও অব্যাহত।  এর আগে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগের দিন সর্বশেষ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।  তবে এসআইআর এ নাম বাদ পড়ার পর আপিল ট্রাইব্যুনালে জমা পড়া প্রায় ৩৪ লক্ষ ৩৫ হাজার আবেদনের মধ্যে কতগুলির শুনানি সম্পন্ন হয়েছে, কতজনের আবেদন গ্রহণ করা হয়েছে কিংবা কতজনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য প্রকাশ করেনি কমিশন। 

একই সঙ্গে বাকি আবেদনগুলির শুনানি কবে শেষ হবে, পরবর্তী তালিকা কবে প্রকাশ করা হবে বা সমস্ত আবেদন নিষ্পত্তি করতে কত সময় লাগতে পারে, সে সম্পর্কেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।  ফলে লক্ষ লক্ষ আবেদনকারী এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন।

কিভাবে নতুন Supplement 3 Voter List 2026 Download করবেন? ধাপে ধাপে দেখুন

১) সর্বপ্রথম Citizen Service Portal-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।  চাইলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও সরাসরি পোর্টালে যেতে পারবেন।

২) হোমপেজে Services অপশনে ক্লিক করুন। এরপর Download Electoral Roll অপশনটি নির্বাচন করুন।

৩) এবার State হিসেবে আপনার রাজ্য নির্বাচন করুন। এরপর Year-এ 2026 এবং Roll Type-এ Supplement 3 নির্বাচন করুন।  তারপর জেলা (District), বিধানসভা (Assembly Constituency) নির্বাচন করে নিচের বক্সে Captcha Code লিখুন।

৪) এরপর নিচে প্রদর্শিত Part No. & Part Name থেকে আপনার ভোটকেন্দ্র (Booth) খুঁজে বের করুন। সংশ্লিষ্ট বক্সে টিক চিহ্ন দিয়ে Download Selected PDF(s)-এ ক্লিক করুন।  PDF ডাউনলোড হয়ে গেলে দেখে নিতে পারবেন কারা নতুন ভোটার হিসেবে সংযোজিত, ভোটার তালিকা থেকে বিয়োজিত অথবা তথ্য সংশোধনের তালিকায় রয়েছেন।

Voter Supplement 3 New List PDF Download Link:- Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।