BanglarBhumi 2026: জমির খতিয়ান (ROR) অনলাইন আবেদন ও ডাউনলোডের নতুন নিয়ম, ডিজিটাল সিগনেচারসহ সম্পূর্ণ গাইড

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

জমির পর্চা (ROR) বা ডিজিটাল খতিয়ান আবেদন ও ডাউনলোডের নিয়মে বড় পরিবর্তন এসেছে বাংলার ভূমি (Banglarbhumi) পোর্টালে।  নতুন আপডেটের পর কীভাবে অনলাইনে জমির খতিয়ান (ROR) আবেদন ও ডাউনলোড করবেন, চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জমির ROR (Record of Rights) বা অনলাইন খতিয়ান আবেদন ও ডাউনলোড করার পর আর ভূমি অফিসে গিয়ে আধিকারিকের সিল ও স্বাক্ষর নেওয়ার প্রয়োজন হবে না।  কারণ, বাংলার ভূমি পোর্টাল থেকে ডাউনলোড করা নতুন ROR-এ ডিজিটাল স্বাক্ষর (Digital Signature) যুক্ত থাকবে।  ফলে খতিয়ান ডাউনলোডের সঙ্গে সঙ্গেই সেটি ডিজিটালি স্বাক্ষরিত অবস্থায় পাওয়া যাবে এবং আলাদাভাবে ভূমি অফিসে গিয়ে সিল বা সই করানোর আর দরকার হবে না।

শুধু তাই নয়, অনলাইনে জমির খতিয়ান (ROR) আবেদন বা ডাউনলোড করতে আপনাকে কোনো ফি দিতে হবে না।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বাংলার ভূমি পোর্টাল থেকে জমির ROR (খতিয়ান) এবং প্লট ইনফরমেশন (Plot Information) সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।  অর্থাৎ, খতিয়ান ডাউনলোড কিংবা প্লটের তথ্য দেখতে আর কোনো টাকা খরচ করতে হবে না।

বাংলার ভূমি পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করবেন? (BanglarBhumi Portal ID & Password Create 2026)

১) সর্বপ্রথম বাংলার ভূমির অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

২) হোমপেজে থাকা “SIGN UP” অপশনে ক্লিক করুন।  এরপর আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল (Gmail) আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৩) রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর “SIGN IN” অপশনে ক্লিক করুন।  এবার রেজিস্টার করা মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখে Next বাটনে ক্লিক করুন।

৪) এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP আসবে।  সেই OTP নির্ধারিত স্থানে লিখে Submit বাটনে ক্লিক করলেই সফলভাবে লগইন হয়ে যাবেন।

এইভাবেই খুব সহজে বাংলার ভূমি (BanglarBhumi) পোর্টালে একটি ID ও Password তৈরি করে লগইন করতে পারবেন।

জমির অনলাইন খতিয়ান (ROR Copy) আবেদন করার পদ্ধতি ২০২৬ | Step-by-Step Guide

১) সর্বপ্রথম বাংলার ভূমি (BanglarBhumi) পোর্টালে প্রবেশ করে SIGN IN অপশনে ক্লিক করুন।  এরপর আপনার ID ও Password দিয়ে লগইন করুন।  নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে যেতে পারবেন।

২) লগইন করার পর হোমপেজ থেকে Citizen Service অপশনে ক্লিক করুন।  এরপর Service Delivery মেনু থেকে ROR Request নির্বাচন করুন।

৩) পরবর্তী পেজে যে জমির ROR (খতিয়ান) আবেদন করতে চান, সেই জমির জেলা (District), ব্লক (Block) এবং মৌজা (Mouza) নির্বাচন করুন।

৪) এরপর নির্ধারিত স্থানে খতিয়ান নম্বর (Khatian No.), জমির মালিকের নাম ও ঠিকানা লিখুন।  সব তথ্য সঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোড লিখে Submit বাটনে ক্লিক করুন।

৫) আবেদন সফলভাবে জমা হলে একটি ROR2026… ফরম্যাটের Application Number পাবেন।  এই নম্বরটি সংরক্ষণ করে রাখুন, কারণ পরবর্তীতে জমির ROR (খতিয়ান) ডাউনলোড ও আবেদন স্ট্যাটাস চেক করার সময় এই নম্বরটি প্রয়োজন হবে।

জমির খতিয়ান (ROR) অনলাইন ডাউনলোড করার পদ্ধতি ২০২৬ | ROR Online Download West Bengal

১) সর্বপ্রথম বাংলার ভূমি (BanglarBhumi) পোর্টালে প্রবেশ করুন।  এরপর Citizen Service অপশনে ক্লিক করে Service Delivery মেনু থেকে Signed ROR/PI/PLM Copy(s) অপশনটি নির্বাচন করুন।

২) পরবর্তী পেজে অনলাইনে ROR আবেদন করার সময় পাওয়া Application Number (ROR2026…) লিখুন।  এরপর ক্যাপচা কোড পূরণ করে Search বাটনে ক্লিক করুন।

৩) আপনার আবেদনকৃত খতিয়ানে ডিজিটাল সিগনেচার (Digital Signature) যুক্ত হয়ে গেলে নিচে View/Download অপশন দেখা যাবে।  সেখানে ক্লিক করে PDF ফরম্যাটে ডিজিটাল স্বাক্ষরযুক্ত ROR (খতিয়ান) ডাউনলোড করে নিন।

৪) যদি এখনো খতিয়ানে ডিজিটাল সিগনেচার যুক্ত না হয়ে থাকে, তাহলে “No Data Found” বার্তা দেখা যেতে পারে।  সেক্ষেত্রে কিছুদিন পর আবার একই পদ্ধতিতে আবেদন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন।

৫) এছাড়াও, Application Number না থাকলেও খতিয়ান নম্বর (Khatian Number) অথবা দাগ নম্বর (Plot/Dag Number) ব্যবহার করে অনলাইনে জমির খতিয়ান (ROR) ডাউনলোড করা যাবে, যদি সংশ্লিষ্ট রেকর্ড পোর্টালে উপলব্ধ থাকে।

বাংলার ভূমি পোর্টাল খতিয়ান (ROR) অনলাইন আবেদন লিংকApply Now 

BanglarBhumi ROR / Khatian Online Download Link:- Download Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।