বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী পেনশন প্রকল্পের টাকা ৫০০ টাকা বাড়লো, কবে থেকে দিবে? বেশি টাকা পেতে কি করবেন? কারা পাবে না? – 999

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
6 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুখবর ঘোষণা করা হয়েছে।  রাজ্যের বার্ধক্য ভাতা (Old Age Pension), বিধবা ভাতা (Widow Pension) এবং প্রতিবন্ধী ভাতা (Disability Pension) এর মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ করার নির্দেশ জারি হয়েছে।  অর্থাৎ এখন জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের ১ আগস্ট থেকে নতুন হার কার্যকর হবে এবং ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে ১,৫০০ টাকা করে পাবেন।  বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতায় ১,৫০০ টাকা মাসে মাসে ব্যাংকে পেতে গেলে অবশ্যই আধার DBT Link ব্যাংক অ্যাকাউন্টের সাথে থাকতে হবে, অন্যথায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা নাও হতে পারে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এই সিদ্ধান্তের আওতায় জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্প – উভয় ক্ষেত্রেই মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে।

কোন কোন প্রকল্পে মিলবে মাসে ১,৫০০ টাকা?

  • বার্ধক্য ভাতা (Old Age Pension) আগে ১,০০০ টাকা করে ছিলো, এখন ১,৫০০ টাকা করে ব্যাংকে জমা হবে।
  • বিধবা ভাতা (Widow Pension) আগে ১,০০০ টাকা করে ছিলো, এখন ১,৫০০ টাকা করে মাসিক জমা হবে।
  • প্রতিবন্ধী ভাতা (Disability Pension) আগে উপভোক্তারা ১,০০০ টাকা করে পেয়েছেন, এখন ১,৫০০ টাকা করে মাসিক ব্যাংকে জমা হবে।

NSAP-এর অধীনেও একই সুবিধা

সরকারি আদেশ অনুযায়ী নিচের জাতীয় প্রকল্পগুলির ক্ষেত্রেও মাসিক পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে—

  • ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন (IGNOAPS)
  • ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন (IGNWPS)
  • ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন (IGNDPS)

কবে থেকে কার্যকর হবে?

নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, ১ আগস্ট ২০২৬ থেকে নতুন পেনশন হার কার্যকর হবে ও ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে DBT-এর মাধ্যমে প্রথমবার ১,৫০০ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে।

কীভাবে টাকা পাবেন ও কারা পাবেন?

যেসকল উপভোক্তারা ইতিমধ্যেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার সুবিধা পাচ্ছেন, তাদের আলাদা করে নতুন আবেদন করার প্রয়োজন নেই।  অর্থাৎ যাঁরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রকল্পের অনুমোদিত উপভোক্তা, তাঁদের বিদ্যমান DBT ব্যবস্থার মাধ্যমেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত পেনশনের টাকা পাঠানো হবে।  কিন্তু যারা নতুন করে এই সমস্ত পেনশন প্রকল্পে আবেদন করেছেন, তাদের আবেদন এপ্রুভ হলে তাঁরা সেপ্টেম্বর থেকে ১,৫০০ টাকা করে মাসিক পাবেন।  তার আগে স্ট্যাটাস দেখে নিন, আপনার আবেদন এপ্রুভ হয়েছে কিনা।  এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও প্রতিবন্ধী (দিব্যাঙ্গ) নাগরিক সরাসরি আর্থিক সুবিধা পাবেন।

বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা অনলাইন স্ট্যাটাস চেক পদ্ধতি – Old Age Pension, Widow Pension, Disability Pension Status Check West Bengal

১) সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের One Umbrella Scheme (SAMARTH) পোর্টালে আসতে হবে।  নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে Scheme অপশন থেকে যে সামাজিক পেনশন প্রকল্পের আবেদনের স্ট্যাটাস দেখতে চান, সেটি নির্বাচন করুন, Search Using অপশন থেকে Registered Mobile Number, Aadhaar Number অথবা Beneficiary ID – এই তিনটির মধ্যে যেকোনো একটি নির্বাচন করুন।  এরপর নিচের বক্সে সংশ্লিষ্ট নম্বরটি লিখুন।

৩) এবার ক্যাপচার (Captcha) সঠিক উত্তর লিখে Search বাটনে ক্লিক করুন।  আবেদন অনলাইনে এন্ট্রি হলে নিচে আবেদনকারীর নাম, Beneficiary ID, ঠিকানা, ব্যাংকের তথ্য এবং বর্তমান আবেদনের স্ট্যাটাস (Approved, Pending ইত্যাদি) দেখতে পারবেন।

৪) যদি Current Status-এ Approved লেখা থাকে, তাহলে বুঝতে হবে আবেদনটি অনুমোদিত হয়েছে এবং আবেদনকারী সংশ্লিষ্ট প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন।  টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কি না তা জানতে পাশের Payment Status-এর View অপশনে ক্লিক করে বিস্তারিত দেখে নিন।

পশ্চিমবঙ্গের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক পোর্টাল লিংকক্লিক করুন 

বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, জয় জোহার বা তপশিলি জাতি ইত্যাদি প্রকল্পের স্ট্যাটাস চেক ডাইরেক্ট লিংকঃচেক করুন 

Bank Account DBT Link Check ও কোন ব্যাংকে DBT লিংক আছে বা নেই অনলাইনে চেক করুন (Step by Step)

১) সর্বপ্রথম আপনাকে NPCI-এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে বা বাঁদিকে থাকা Menu-এ ক্লিক করে Customer → Bharat Aadhaar Seeding Enabler (BASE) এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Aadhaar Mapped Status এ ক্লিক করে আধার কার্ড নম্বর ও Captcha Code লিখে Check Status-এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে, তা নির্দিষ্ট বক্সে উল্লেখ করে সাবমিট করুন। এখন দেখে নিন Mapping Status-এ “Not Enabled for DBT” দেখাচ্ছে নাকি “Enable For DBT”।  যদি “Not Enable For DBT” থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link সক্রিয় নেই। আর যদি “Enabled for DBT” দেখাচ্ছে ও নিচে যে ব্যাংকের নাম আসবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে DBT Link ইতিমধ্যেই সক্রিয় রয়েছে।

Bank Account DBT Link Status Check / ব্যাংক অ্যাকাউন্ট DBT Link পোর্টালঃ- Check Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।