Awas Plus Self Survey 2026: পাকা বাড়ি নেই? পশ্চিমবঙ্গ আবাস যোজনার সার্ভে ৩১ আগস্ট পর্যন্ত সুযোগ! মোবাইলে জানুন আবেদন পদ্ধতি

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনার কি কাঁচা বাড়ি? এখনও কি পাকা বাড়ি তৈরি করতে পারেননি? তাহলে আর চিন্তা নেই।  রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে যোগ্য পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।  তবে এই সুবিধা পেতে অবশ্যই নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কীভাবে আবেদন করবেন, কারা এই সুবিধা পাওয়ার যোগ্য, কী কী নথি লাগবে এবং কতদিন পর্যন্ত আবেদন করা যাবে—এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের প্রতিবেদনে।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন, যেসব পরিবারের পাকা বাড়ি নেই, অথবা পাকা দেওয়াল থাকলেও বাড়ির সামগ্রিক অবস্থা ভালো নয়, সেইসব পরিবারের বাড়িতে পঞ্চায়েত কর্মীরা গিয়ে সার্ভে করবেন।

শুধু তাই নয়, যেসব পরিবার পাকা বাড়ির জন্য আবাস যোজনার সুবিধা পেতে চান, তারা নিজেরাও হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আবাস যোজনার সার্ভেতে অংশ নিতে পারবেন।  এই সার্ভের জন্য প্রথমে ১৫ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।  তবে এবার সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’-র সার্ভের সময়সীমা বাড়ানো হয়েছে।  ফলে যারা এখনও পর্যন্ত পাকা বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে পারেননি, তাদের জন্য রয়েছে আরও একটি সুযোগ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত ‘আবাস + ২০২৪’ মোবাইল অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় পাকা বাড়ি পাওয়ার জন্য সার্ভে করা যাবে।  অর্থাৎ, যোগ্য পরিবারগুলি নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের তথ্য দিয়ে এই সার্ভেতে অংশ নিতে পারবেন।

পশ্চিমবঙ্গ আবাস যোজনা সেল্ফ সার্ভে কীভাবে করবেন?

পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় পাকা বাড়ি পাওয়ার জন্য যারা সেল্ফ সার্ভে করতে চান, তাদের জন্য দুটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে।  একটি হল Awas Plus 2024, অন্যটি Aadhaar Face RD। দুটি অ্যাপ্লিকেশনই Google Play Store-এ পাওয়া যায়।

অ্যাপ্লিকেশন দু’টি মোবাইলে ডাউনলোড ও ইনস্টল করার পর প্রথমে Awas Plus 2024 অ্যাপটি খুলতে হবে। এরপর নিজের আধার নম্বর দিয়ে ফেস অথেনটিকেশন সম্পন্ন করতে হবে।  ফেস অথেনটিকেশন সফল হওয়ার পর প্রয়োজনীয় ব্যক্তিগত ও বাড়ি সংক্রান্ত তথ্য দিতে হবে।

এরপর নির্দেশ অনুযায়ী বর্তমানে যে বাড়িতে বসবাস করছেন, সেই বাড়ির প্রয়োজনীয় ছবি তুলতে বা আপলোড করতে হবে।  সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় ছবি আপলোড করার পর সেল্ফ সার্ভে সাবমিট করতে হবে।

সেল্ফ সার্ভে জমা দেওয়ার পর সংশ্লিষ্ট আধিকারিকরা আপনার দেওয়া তথ্য ও নথি যাচাই করবেন।  যাচাইয়ের পর আপনি যোগ্য হিসেবে বিবেচিত হলে, সরকারি নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা DBT-এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

তবে সেল্ফ সার্ভে করার আগে সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।  কোনও বিষয়ে সমস্যা হলে বা বিস্তারিত তথ্য জানতে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন।

পশ্চিমবঙ্গ আবাস যোজনা সেল্ফ সার্ভে কি কি ডকুমেন্টস লাগবে –

১) আধার কার্ড,
২) জব কার্ড,
৩) আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বর,
৪) ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি।

Awas Plus 2024 Mobile App Download Link:- Download Now


Aadhaar Face Rd Mobile App Download Link:- Download Now 
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।