অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এখনও বহু মহিলা টাকা পাননি। আবার প্রায় ১৭ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে বলেও জানা যাচ্ছে।
যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, তাঁদের ২০ অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। নথিপত্রে কোনও সমস্যা না থাকলে নাম বাদ যাওয়ার কথা নয়। তবে আজ, ১৯ অগাস্ট থেকেই নতুন Social Security Portal-এ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস যাচাই করা যাচ্ছে। সেখানে নিজের নাম তালিকায় রয়েছে কি না, পেমেন্টের অবস্থা এবং টাকা না পাওয়ার কারণ জানা যাবে।
অন্নপূর্ণা স্ট্যাটাস চেক ও Claim পদ্ধতি দেখুন –
১) সর্বপ্রথম আপনাকে Social Security Portal এ আসতে হবে, এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর পরবর্তী পেজে Citizen / Family Login এ Access Citizen Portal এ ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে জেলা, রেজিস্ট্রার মোবাইল নম্বর ও ক্যাপচা ভেরিফাই করে লগইন করুন।
৪) এরপর Track Application থেকে দেখে নিন আবেদন Approved নাকি Under Process নাকি For Furthers Verification নাকি Rejected।
৫) আবেদন Rejected হলে পাশে Claim এ ক্লিক করে Claim করতে পারবেন। এর পাশাপাশি Claim আবেদনের স্ট্যাটাসও দেখতে পারবেন।
এছাড়াও নতুন করে অন্নপূর্ণা যোজনায় ৩১শে আগস্ট পর্যন্ত আবেদন জানানো যাবে, যারা এখানে আবেদন করেনি তারা আগামী ৩১শে আগস্টের মধ্যে অনলাইনে অন্নপূর্ণা যোজনায় আবেদন জানাতে পারবেন।
Annapurna Yojana Status Check Link:- Click Now
Annapurna Yojana Status Check Direct Link- Check Now

