অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের জন্য বড় খবর। আগামী ১৭ অগস্ট থেকে তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার। এদিন নবান্নে সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ কথা জানিয়েছেন, পাশাপাশি তিনি জানান, যাঁদের আবেদন ভেরিফিকেশন করে যোগ্য বলে চিহ্নিত করা হবে, তাঁদেরকেই প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার জন্য জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশনের কাজ এখন শেষ পর্যায়ে। অনেক জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজও চলছে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
আজকের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ সাধারণত ১০ থেকে ১৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাঁদেরই টাকা দেওয়া হবে।
অন্নপূর্ণা যোজনার আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে
অন্নপূর্ণা যোজনায় গ্রামীণ এলাকার মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিথিল করেছে। আগে পরিবারের বাড়িতে তিনটি ঘর থাকলে আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পেতেন না বলে জানতেন। এবার সেই নিয়ম শিথিল করেছে। আপনার বাড়িতে যে কটি ঘর হোক পাকা কাঁচা অসুবিধা নেই।
এর ফলে আরও বেশি সংখ্যক গ্রামীণ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তবে অন্যান্য যোগ্যতার শর্ত যেমন ছিল তেমনি থাকবে, যেমন বয়স ২৫ থেকে ৬০ বছর, নিজের মাসিক আয় ১০ হাজার টাকার কম হওয়া এবং সরকারি চাকরি বা আয়করদাতা না হওয়া ইত্যাদি আগের মতোই থাকবে।
কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?
এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে—
১. আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছর হতে হবে।
২. আবেদনকারী আয়করদাতা হলে সুবিধা পাবেন না।
৩. কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি করলে এই প্রকল্পের আওতায় আসা যাবে না।
৪. নিজের মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি হলে টাকা মিলবে না।
৫. যোগ্য আবেদনকারীদের ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই টাকা পাবেন।
এছাড়াও যদি অন্য কোনও প্রকল্প থেকে আর্থিক সাহায্য পায় কেঁউ, তাহলে সে একটি প্রকল্পের সুবিধা পাবেন। তবে বিশেষ ভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রে আলাদা নিয়ম থাকবে। তাঁরা দুই প্রকল্পেরই আর্থিক সুবিধা পেতে পারেন।
জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ শুরু হয়। অনলাইন পোর্টালের পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ১ কোটি ৭০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানানো হয়েছে। এরপর আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়। বিডিও-দের সাহায্য নিয়ে এই ভেরিফিকেশন করা হচ্ছে। কারা প্রকল্পের জন্য যোগ্য, তা যাচাই করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা এবং জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আগামী পর্যায়ে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ১৭ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। জেলা ধরে ধরে অর্থ দফতরের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হবে।

