স্নাতক পাশ মহিলাদের জন্য চাকরির সুযোগ, কালিম্পংয়ে কেস ওয়ার্কার নিয়োগ, বেতন ১৫ হাজার টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সরকারের কালিম্পং জেলা শাসকের দফতরের সমাজকল্যাণ শাখার অধীনে পরিচালিত ওয়ান স্টপ সেন্টার (One Stop Centre), কালিম্পং-এ চুক্তিভিত্তিক কেস ওয়ার্কার (Case Worker) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।  যোগ্য মহিলা প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট একটি শূন্যপদ রয়েছে এবং পদটি EWS প্রার্থীর জন্য সংরক্ষিত।  নির্বাচিত হলে প্রার্থীকে প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন দেবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আবেদন করার জন্য প্রার্থীকে মহিলা ও কালিম্পং জেলার স্থায়ী হতে হবে।

এছাড়া আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক পাশ থাকা লাগবে।  পাশাপাশি কম্পিউটার চালানোর জ্ঞান, বিশেষ করে MS Office এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও নেপালি ভাষায় পড়া, লেখা ও কথা বলতে হবে।

নিয়োগ পদ্ধতি:

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগে প্রার্থীদের মোট ৫০ নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে।  এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য ৩০ নম্বর, কম্পিউটার পরীক্ষার জন্য ১৫ নম্বর এবং ইন্টারভিউ (ভাইভা)-এর জন্য ৫ নম্বর রাখা হয়েছে। আবেদনপত্র যাচাইয়ের পর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ২০ জন প্রার্থীকে কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।  সব ধাপে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীকে প্রথমে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।  প্রয়োজন হলে পরে এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদনের পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথির স্ব-স্বাক্ষরিত (Self-attested) কপি সংযুক্ত করতে হবে।  এরপর আবেদনপত্রটি ২৫ আগস্ট ২০২৬ বিকেল ৪টার মধ্যে ডাকযোগে বা সরাসরি জেলা সমাজকল্যাণ আধিকারিকের দফতর, Old Hotel Chimal, Ringpong Road, Near Paramount School, Kalimpong – 734301 ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, অভিজ্ঞতার শংসাপত্র, EWS সার্টিফিকেট, কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট, বৈধ মোবাইল নম্বর ও ই-মেল আইডির তথ্য জমা দিতে হবে।  আবেদন করার আগে একবার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

West Bengal Case Worker Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।